আল-ফুরকান (০১১1 351৩9633925 5 ঞ। ০ ৩5১০০৩ 95৩৬০ (4৪ ৩৪ -“জনৈক ব্যক্তি জিহাদে বের হওয়ার সময় আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো, কোন জিহাদ সর্বোত্তম? তিনি জবাব দিলেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা।” (নাসাঈ : ৪১৩৮) এ সম্পর্কেও সাহাবায়ে কিরাম থেকে অনেক হাদীস বর্ণিত আছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “বনী ইসরাঈল যখন পাপাচারে লিপ্ত হলো, তখন তাদের উলামা তাদেরকে নিষেধ করলেন। কিন্তু তারা তা বর্জন করলো না। তখন আলিমরাও তাদের মজলিসে উঠাবসা এবং তাদের সাথে পানাহার শুরু করলো। আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিলেন। দাউদ এবং ঈসা ইবনে মারইয়ামের মুখ দিয়ে তাদের উপর লানত বর্ষণ করলেন। কারণ তারা অবাধ্যতা ও সীমালজ্ঘন করেছে।” (তিরমিযি, ইবনে মাজাহ, আবু দাউদ) হযরত আবূ বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, 25০৩৪ 2142 এ ৩৪এএু ৫55৪0508015 19 ০৬ দেখেও তাকে পাকড়াও করে না, অচিরেই আল্লাহর শাস্তি তাদেরকে বেষ্টন করে দেবে।” (আবু দাউদ, তিরমিযি : ২০৯৪, নাসাঈ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, আহমদ) হযরত উমর ইবনে খাত্তাব রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪৫১৯ -এ১/৬ ১/১১) ০৯০ ১৩ সঞ ৪৭৯১ গ্ -“যখন তুমি দেখবে আমার উম্মাতের লোকজন, কোন যালিমকে “হে যালিম? বলতেও ভয় পায়, তখন তুমি তাদের সঙ্গ ত্যাগ করবে।” (হাকিম) ২৭৩
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।