Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান মাআনীতে বলেন, “তোমরা যালিমদের দিকে একটুও ঝুঁকবে না। এখানে “যালিম” দ্বারা মুশরিক উদ্দেশ্য। অনুরূপ কথা ইবনে জারীর হযরত ইবনে আব্বাস রাদ্বিআল্লাহু আনহুমা থেকেও বর্ণনা করেছেন। ঝুঁকে পড়াকে কেউ কেউ অন্তরের ঝুঁকে পড়া বলেছেন। অন্যরা এটাকে আরো ব্যাপকার্থে বর্ণনা করেছেন। যেমন কোন শরয়ী প্রয়োজন ছাড়া তাদেরকে সম্মান করা, তাদের সাথে ওঠাবসা করা। হযরত সুফিয়ান সওরী রাহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আমি যালিমদের জন্য সেলাই করি। এতে কি তাদের সাহায্যকারী হবো? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তুমিও যালিম। এমনকি যে তোমাকে সুই দিয়েছে সে-ও এক যালিম। আবু আহমদ একজন ইমামের পেছনে নামায পড়ছিলেন। তিনি অজ্ঞান হয়ে যান। কারণ ইমাম সাহেব উপরোক্ত আয়াতটি তিলাওয়াত করছিলেন। জ্ঞান ফেরার পর তাঁকে বেহুশ হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, যে ব্যক্তি যালিমদের দিকে ঝুঁকে পড়ে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। সুতরাং যে ব্যক্তি প্রকৃত যালিম তার অবস্থা কী হবে? আমি সেটা ভাবছিলাম।” যুলুম সম্পর্কিত কয়েকটি হাদীস ও বুজুর্গদের উক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 165 408 0 -“কিয়ামতের দিন অত্যাচার অন্ধকারে রূপ লাভ করবে।” (সহীহ বুখারী, মুসলিম, তিরমিযি) আবু যর রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, 1545 ৪০৪৪5280৬০০ ৪৩৯৩৪ 8 ধু 0348 ৬৪ ও 12155 05ঞ “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা”আলা ইরশাদ করেন, হে আমার বান্দারা! আমি আমার নিজের জন্য অত্যাচার- নিপীড়ন হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্যও এটা নিষিদ্ধ করছি। তাই তোমরা একে অন্যকে নিপীড়ন করো না।” (মুসলিম : ৪৬৭৪, তিরমিযি, ইবনে মাজাহ) হযরত ২৬৯

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।