Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান ২৯৮0 ৬০ ৩৪১৭৩ এ) এরা -“নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ।” (আম্ষিয়া (৩৩) : ৬) এ সম্পর্কে আরো অনেক হাদীস আছে, কিন্তু দুঃখের বিষয় গ্রন্থখানা সংক্ষিপ্তকরণে আমি বাধ্য। টীকা ১: সমস্ত উলামায়ে কিরামের মতে এখানে মুহাব্বাত দ্বারা যৌক্তিক মুহাব্বাত উদ্দেশ্য। হ্যাঁ, হৃদয়ে যদি মাহবুবের উপস্থিতি চিরন্তন হয়ে যায়, তখন এই ভালোবাসা স্বাভাবিক রূপে পরিণত হয়। এ অবস্থা অর্জন হয়ে গেলে কুরআন ও সুন্নাহর বিরোধিতার কোন প্রশ্নই আসে না। এরূপ বৈশিষ্ট্যই ছিলো সাহাবায়ে কিরামের এবং এটাই হচ্ছে আউলিয়ায়ে কিরামের শান। তাঁরা শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন, মার খেয়েছেন কিন্তু শরীয়তের কোন ক্ষতি বরদাশত করেন নি। হে আল্লাহ! আমাদেরকে এবং আমাদের বন্ধুদেরকে আপনি এই নিয়ামত দান করুন। আ-মিন। টীকা ২: মূল মাহবুব হলেন আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে মুহাব্বাত করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ, তিনি হচ্ছেন আল্লাহর পথপ্রদর্শক। তৃতীয় পর্যায়ে মুহাব্বাত করতে হবে উলামা এবং সৎ লোকদেরকে যারা আল্লাহর পথে আহ্বান করেন। এরপর নিজের পূর্বপুরুষ, উত্তরপুরুষ এবং আত্মীয়স্বজনদের যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকার উপর প্রতিষ্ঠিত আছে তাদেরকে মুহাব্বাত করা। এটা হলো চতুর্থ পর্যায়। এসব হলো শরীয়তের আওতাধীন মুহাব্বাত। তাছাড়া সালিকের হৃদয়ে হাল-স্বরূপ আরেকটি মুহাব্বাতের সৃষ্টি হবে যা তার জন্য খুবই উপকারী। যেমন, কোন উদ্দিপ্ন এবং নিঃস্ব মানুষকে দয়া করা- কারণ, সে আমার মাহবুবেরই সৃষ্ট। সহীহ বুখারীর মধ্যে আছে একজন মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর মাগফিরাত লাভে ধন্য হোন। টীকা ৩: যে মুহাব্বাতের সম্বন্ধ আল্লাহর সাথে নয়, এ মুহাব্বাত সালিকের জন্য এক বিষধর ঘাতক। মুহাব্বাতের ষষ্ঠ আলামাত: আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা পোষণ হলো মুহাব্বাতের ষষ্ঠ আলামাত। আল্লাহ তা"আলা বলেন, ২৬৬

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।