Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান “বিদআতের গান শোনে তোমরা আজ বধির, হৃদয় তোমাদের হয়েছে স্বাদহীন। যে গানে পাহাড় ভয়াতুর প্রকম্পিত, তোমাদের প্রাণে যদি না লাগে তার ছোঁয়া, তাহলে তোমরা বড়ই দুর্ভাগা।” এ ব্যাপারে লেখকের একটি স্বতন্ত্র আরবী গ্রন্থ আছে। আশা করছি তা অচিরেই প্রকাশ কবর। এখানে হাফিজ ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহির ফাতাওয়া গ্রন্থের প্রথম খণ্ডের ১৮৫ নং পৃষ্ঠা থেকে কয়েকটি কথার উদ্ধৃতি দিয়ে আলোচ্য বিষয়টির ইতি টানছি। তিনি বলেন, “সাহাবায়ে কিরাম কোন কোন সময় একত্র হয়ে তাঁদের কোন একজনকে তিলাওয়াত করতে বলতেন আর সবাই শুনতে থাকতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু বলতেন, “হে আবু মুসা! তুমি আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও”। তখন তিনি তিলাওয়াত করতেন এবং সবাই তা শোনতেন। কোন কোন সাহাবী বলতেন, এসো আমরা বসি এবং আমাদের ঈমানকে নতুন করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সাথে কয়েকবার জামাআতের সাথে নফল নামায পড়েছেন। একবার আহলে সুফফায় এসে দেখলেন, একজন পাঠক কুরআন শরীফ তিলাওয়াত করছেন, তিনি তখন তাঁর পাশে বসে তা শ্রবণ করতে থাকেন। কুরআন শরীফ শ্রবণ এবং অন্যান্য জিকিরের সময় অন্তরে যে ভয় সৃষ্টি হয়, চোখ অশ্রু সজল হয় এবং শরীরের মধ্যে যে কম্পন আসে, কুরআন এবং সুন্নাহ মুতাবিক এগুলো মূলত খুবই উত্তম গুণ। তাই একথা বলা যায়, কুরআন তিলাওয়াত-শ্রবণের মধ্যে অন্তরের পরিশুদ্ধি নিহিত”। পঞ্চম আলামাত: আল্লাহর মুহাব্বাতের পঞ্চম আলামাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা। হযরত আনাস রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলী ০০০৯455৯49৬ লা] এলও:্ এলি ৮৯3 -“কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার সন্তানাদি, বাবা এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হয়েছি।” (সহীহ বুখারী : ১৪) সহীহ বুখারী শরীফে হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদীসে আছে, “সুপ্রতিষ্ঠিত ঈমান লাভের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশী ভালোবাসতে হবে”। কুরআন শরীফে আছে, ২৬৫

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।