Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান তিনি এটা বলেছেন, আর জ্ঞান ফিরে আসার পর তাওবাহ করেছেন। আল্লাহই একমাত্র পথপ্রদর্শক। (উল্লেখ্য হযরত মানসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি উক্ত মশহুর কথাটি একটি কবিতায় বলেছিলেন। “আনাল হাক" কথাটি তিনি কেনো এবং কোন অবস্থায় বলেছিলেন এ নিয়ে অনেক গবেষণা হয়েছে যা বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ আছে। সুতরাং এখানে লেখকের ব্যাখ্যাই চূড়ান্ত ভাবার কোন জো নেই। - অনুবাদক) কাওলুল জামিল এবং যাছ্ুত-তাকওয়ার মধ্যে আছে, মুরাকাবার মর্ম হল নিজের জ্ঞান শক্তিকে আল্লাহর দিকে এমনভাবে মনোনিবেশ করা যে, তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এই মনোনিবেশের অনুগামী হয়ে যাবে। সে মনে করবে আমি অনুভবহীন জিনিসের অনুভব করছি। এই অনুভূতি আসা মাত্রই মুরাকাবা তার জন্য সহজ হয়ে গেল। আল্লাহর হুযুরির মুরাকাবা, নফী বা ইয়াদ-দাশতের মুরাকাবা, ওয়াহদানিয়াত এবং সামাদিয়াতের মুরাকীবা সবগুলোর মধ্যে এই পদ্ধতিই প্রজোয্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, -“তুমি আল্লাহকে স্মরণ করো, তাঁকে তুমি সামনে পেয়ে যাবে।” (আহমদ : ২৪৪০, তিরমিযি) অর্থাৎ আল্লাহর মুরাকাবা করতে থাকো, এতে তুমি তাঁর মুশাহাদা লাভে ধন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 915 48 456 ৩৫০৫ 2 ৬৪25 এ 2725 51 -“ইহসান হলো, এভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেনো তুমি তাঁকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি দেখতে না পাও তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন।” (সহীহ বুখারী : ৪৮ ও মুসলিম) এই হাদীসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ইহসানকে দু”টি অধ্যায়ে বিভক্ত করেছেন: মুরাকাবা এবং মুশাহাদা। “তুমি তাঁকে দেখতে পাচ্ছো” এর অর্থ হলো মুশাহাদা আর “তিনি তোমাকে দেখছেন” এর মর্ম হলো মুরাকাবা। মুশাহাদার মাধ্যমে ইবাদত আদায় হলেই ইহসানের পূর্ণাঙ্গতা সৃষ্টি হয়। আর মুরাকাবার মাধ্যমে হলে ইহসানের অপূর্ণতা থেকে যায়। আবিদ তখন অন্তর চোখ দিয়ে মাহবুবের উপস্থিতি দেখে, যেনো বাহ্যিক ২৫৬

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।