Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

মুরাকাবা অধ্যায় একে অন্যের প্রতি দৃষ্টিপাত করাকে মুরাকাবা বলে। বান্দার প্রতি আল্লাহ তা'আলার লালন-পালন ও করুণার দৃষ্টি সব সময়ই আছে। তাই আল্লাহর প্রতি বান্দার মনোনিবেশও একান্ত জরুরী। এ আধ্যাত্বিকপূর্ণ মনোনিবেশকেই বলে “মুরাকাবা”। প্রথম পর্যায়ে কৃত্রিমভাবে মুরাকাবা করতে হয়। জিকিরের মধ্যে এ কথার কল্পনা করা, আমি সর্বশ্রোতা, দ্রষ্টা এবং সর্বজ্ঞাত সত্তার সামনে বসেছি। নামাযের মধ্যে একথা কল্পনা করা, আমি যে সত্তার সামনে দাঁড়িয়েছি তিনি আমার বাতিন ও জাহির এমনকি অন্তরের ওয়াসওয়াসা সম্পর্কেও অবগত আছেন। মুরাকাবার পর যখন মুশাহাদা অর্জন হয় তখন এই কৃত্রিমতা উঠে যায়। বান্দা ও মাওলার মধ্যে এমন একটি সম্পর্ক সৃষ্টি হয়, যে রকম সম্পর্ক তার শরীর ও আত্মার মাঝে। যেমন নাকি আল্লাহ তা'আলা তার প্রাণের প্রাণে পরিণত হয়ে যান। মুশাহাদার মধ্যে আল্লাহ তা'আলার হুজুরির যে দৃশ্য হয়, তা যতই পরিষ্কার হউক না কেন, এই আকৃতিকে কখনো আল্লাহর সত্তা বলা যাবে না। কোন কোন বুযুর্গ এই আকৃতিকে আল্লাহর সত্তা বলেছেন, আর কেউ এটাকে হুলুল” ও “ইত্তিহাদ" বলেছেন। তত্তুবিদদের মতে এ মতবাদ ঠিক নয়। একটি স্বচ্ছ আয়নার মধ্যে সূর্যের আকৃতি তো দেখা যায়, কিন্তু এটাকে সূর্য বলা যাবে না। মাত্র এক হাত আয়নার মধ্যে পৃথিবীর চেয়ে ষোল লক্ষ গুণ বড় সূর্যের সংকুলান কিভাবে সম্ভব হবে? গোটা পৃথিবীসহ আরো যত গ্রহ উপগ্রহ আছে এসব হল সূর্যের আলোর উদয়স্থল। এখন হয়ত বিষয়টি পরিস্কার হয়েছে। আসলে আল্লাহ তা”আলার তাজাল্লির মাকামের কোন হিসাব নেই। আমরা অধমদের হৃদয়কে তিনি যে তাজাল্লির নীড় বানিয়েছেন এজন্য তাঁর শুকরিয়া আদায় করা উচিত। কোন কোন বুযুর্গদের মতে ইত্তিহাদপন্থিদের “আনাল হক" (আমি আল্লাহ অর্থে) আর ফিরাউনের ০91 £5:)10 এর মধ্যে কোন পার্থক্য নেই। তবে কেউ এটাকে হালতে ফানার মধ্যে ধরে নিয়েছেন। তাও ঠিক নয়। কারণ ফানার অবস্থায় হকের মধ্যে 'আমিত্ব" একদম বিলীন হয়ে যায়, আর এখানে এর উল্টো হচ্ছে অর্থাৎ “আমিত্ে”র মধ্যে “হককে” বিলীন করে দেওয়া হচ্ছে। আমরা এ বাক্যের সঠিক ব্যাখ্যা এভাবে করতে পারি, এখানে হক শব্দটি আল্লাহর সত্তা অর্থে নয়। বরং “বাতিল ও অসত্যের” বিপরীত অর্থ উদ্দেশ্য। অথবা আমরা বলবো মানসিক ভারসাম্য হারিয়ে ২৫৫

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।