Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান “আমি হলাম তোমার, তুমি হও আমার। আমি হলাম দেহ, তুমি হও আত্মা । আর যেনো বলা ন হয় তুমি-আমি ভিন্ন।” না। সাক্ষাৎ হবে যখন মাহবুবের, ছোড়ে দাও মায়াজাল এ জগতের।” কিতাবের শুরুতে ইলমুল ইয়াকীন, আইনুল ইয়াকীন এবং হান্ধুল ইয়াকীনের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। কোন কোন বুজুর্গের মতে হান্কুল ইয়াকীনের অর্থ হলো মু*আয়ানা (প্রত্যক্ষ দর্শন)। তাদের মতে কাশফের অর্থ হলো আল্লাহর গুণাবলীর মর্ম প্রকাশ হয়ে যাওয়া। ইলমে মুকাশাফার মর্ম হলো, সত্যপথে বিচরণ এবং ইখলাসের সাথে প্রতিটি কাজকর্ম করার কারণে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে একটি আলো সৃষ্টি হওয়া। তখন সে আল্লাহর যাত ও সিফাত এবং পরকাল দিবসের বিষয়াদি অনুভব করতে সক্ষম হয়। যেগুলোর কথা এই আয়াতে কারীমে এসেছে: 4:0৬ 9%5% ৩৪ -“যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে।” (বাকারাহ (২) : ৩) কুরআন ও হাদীসের সুকঠিন দুর্বোধ্য মর্ম-রহস্য সালিকের কাছে পরিষ্কার হয়ে ওঠে। নূর যতো শক্তিশালী হবে বস্তুর হাকিকাতও ততো বেশী স্বচ্ছ হবে। ইলমে মুকাশাফাকে ইলমে ওয়ারাসাতও বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি তার জানা বিষয়ের উপর আমল করবে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করবেন”। আল্লাহ তা”আলা বলেন, ৮ ক ০৮ 2811963 ৩) -“ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন।” (আনফাল (৮) : ২৯) আল্লাহই পথপ্রদর্শক এবং তিনিই তাওফিকদাতা। ২৫৪

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।