আল-ফুরকান যেনো তাকে আরেকটি নূর দেখিয়ে দেন। তখন এই নূরকে আরো বিস্তৃত করে তৃতীয় নূরের দিকে দৃষ্টিপাত করবে। নূরের এই ভ্রমণপথে সে “সামাদিয়াতের” মুরাকাবাও করতে থাকবে। এর আলোচনা অচিরেই আসবে ইনশাআল্লাহ। এসব নূর অতিক্রম করে সে শেষ আবরণ পর্যন্ত পৌঁছে যাবে। এটা হচ্ছে একটি সুন্ষ্ম রংহীন আবরণ। একেই বলে “রংহীন নিসবত”। এই রংহীন নিসবত অতিক্রমের পর আল্লাহ্র মা'রিফাত হাসিল হবে। আর এভাবেই সুলুকের প্রথম স্তরের সমাপ্তি ঘটবে। এখান থেকেই শুরু হবে সাইর ফিল্লাহ তথা সুলুকের দ্বিতীয় অধ্যায়। এসময় অনেক ভালো ভালো হাল (অবস্থা) এবং আশ্চর্য ধরনের মাকামের উদয় হবে। সাইর ফিল্লাহর মধ্যে মুরীদ যে অগ্রসরতা লাভ করবে, তা সে তার মুর্শিদকে জানাবে। সারকথা, নফীউন নফীর পর অন্তর জামাল ও জালালের বন্ধু হয়ে যায়। প্রথম পর্যায়ে এসব নূর বিভিন্ন ভজিমায় প্রকাশ পাবে। কিন্তু যখন কল্পনা শক্তির মাধ্যমে এসব অতিক্রম করে নেবে, তখন তার মধ্যে অবস্থাহীন এবং রংহীন সত্তার তাজাল্লি প্রতিফলিত হবে। সে তখন ধন্য হবে মুশাহাদার নিয়ামত দ্বারা। এটা এমন একটি দৌলত যার সামনে পৃথিবী ও এর মধ্যস্থ সবকিছু মূল্যহীন। এ অবস্থায় উপনীত হলে বান্দা তার বুদ্ধি ও ঈমানের চোখে কোন প্রকার রং, অবস্থা এবং দিক ছাড়াই তার প্রভুকে দেখতে পাবে। এরকম দেখাকে মুশাহাদা বলা হয়। মুশাহাদার মর্মকথা হলো, কোন প্রকার রং ও অবস্থান ছাড়াই বান্দার হৃদয়ে আল্লাহর তাজাল্ি ও হুজুরী অনুভব করা। এই অনুভব তার ঈমানের চোখ দিয়ে করতে পারবে। মুশাহাদার স্বাদ ও স্বরূপের বর্ণনা খুব কঠিন। শুধু এটুকু বলে রাখি, মানুষ যেমন তার আত্মা বা রূহের জ্ঞান রাখে, মুশাহাদার অবস্থায় আল্লাহর হুজুরীও সে অনুরূপভাবে বুঝতে পারে। আল্লাহ তা"আলা তার আত্মার আত্মায় পরিণত হন। আইনুল ইয়াক্ীন দ্বারা মুশাহাদার সূচনা আর এর শেষ হলো হাকুল ইয়াকীনের মধ্য দিয়ে। তার হৃদয়ের মধ্যে মাহবুবের জামাল ও জালাল ছড়িয়ে পড়ে। একমাত্র মাহবুব ছাড়া অন্য কোনকিছুর দিকে দৃষ্টিপাত তার জন্য কঠিন হয়ে যায়। “বন্ধুর ক্রন্দন যখন হৃদয়ের কল্পনায় পরিণত হয়; তখন হাঁটে-ঘাটে, বাজারে কেবল বন্ধুর মুখশ্রীই দৃষ্টিতে ভেসে আসে।” ২৫৩
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।