আল-ফুরকান তোপ থেকে গোলা নিক্ষিপ্ত হয়ে এখানে পড়ে স্থানটিকে শূন্য করে দিয়েছে। এরপর এই শূন্যস্থানকে আরো বিস্তৃত করতে থাকবে এবং এভাবে তা সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে দেবে। কখনো চতুর্দিকে আলোকোজ্জ্বল একটি কালো বৃত্ত দেখবে, এসময়ই নফীর পূর্ণ অবস্থা অনুভব করতে সক্ষম হবে। এটাকেই বলে “নূরে নফী”। সারকথা, নফীর অনেক পদ্ধতি আছে। নিজের শায়খকে জিজ্ঞেস করে তা জেনে নেবে। যে পদ্ধতিই সহজবোধ্য হয় তার উপর আমল করে গাইরুল্লাহ থেকে একে পবিত্র করে নেবে। একমাত্র পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়েই আল্লাহ তা”আলার জামাল ও জালালের বিকাশ ঘটে। আল্লাহ তা"আলা বলেন, 8১৩৫৫ ৫ এ ৪ ৬০০৪ 105 ৬৪ 2৯০৫ ৯% ৫ 0 9 ৪৪৫ 5 ৩ 2৮6 5 39৬ এ 2525 হু) 25 ৩০ ২৬ 23১০ ১5 2] ৩3৬৪ ১১১ (65৯98 4428 -“তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপান্রটি উজ্জল নক্ষত্র সদৃশ্য তাতে পুত পবিত্র যাইতুন বৃক্ষের তৈল প্রজুলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়, অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী; জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে ।” (নূর (২৪) : ৩৫) ফায়দা ৬: তালিব যখন সবকিছুর অস্তিত্বের নফী করে দেবে, তখন থেকে শুরু হবে নফীউন নফী ও ফানাউল ফানার শুগল। যে ধারণায় সে নফী করতো এই ধারণাকেও এখন নফী করে দেওয়া। তখনই অন্তর যাবতীয় কল্পনা থেকে পবিত্র হয়ে যাবে এবং মাহবুবে ইলাহীর তাজাল্লি লাভের যোগ্য হয়ে ওঠবে। ফায়দা ৭: নফী এবং নফীউন নফীর চর্চা শেষ হয়ে গেলে, সালিক নূরের বিভিন্ন প্রকার আবরণ দেখতে পাবে। তখন তাকে বুঝতে হবে এগুলো মূলত মাহবুবে হাকিকীর পর্দাসমূহ। তাকে এগুলো ভেদ করে অগ্রসর হতে হবে। এ যাত্রাপথের সময় নির্ধারিত নয়। হ্যাঁ, আল্লাহর রাহমাত যদি সে পেয়ে যায় তাহলে এক মুহূর্তে অতিক্রম করে যেতে পারে। এটা চর্চা করার পদ্ধতি হলো তার সামনে যখন নূর প্রকাশ হবে, তখন কল্পনাশক্তিকে বিস্তৃত করে সসীম থেকে বের হয়ে অসীমের মধ্যে নিয়ে যাবে। সালিক তখন শুধু নূর আর নূরই অনুভব করবে। এক নূরের পর ২৫২
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।