আল-ফুরকান ০৬ ৫ 251 -“তুমি আল্লাহকে স্মরণ করো, তোমার সামনেই তাঁকে পেয়ে যাবে।” (আহমদ : ২৪৪০, তিরমিযি) এখন নফীর আলোচনা শুনুন, আল্লাহ তাআলা বলেন, ১১4 ৩9০059 & -“আল্লাহ নভোগুল ও ভূগুলের জ্যোতি।” (নূর (২৪) : ৩৫) এই আয়াত দ্বারা উপলব্ধি হয় যে, নূরে ইলাহী সব জায়গায়ই আছে। কিন্তু যেহেতু মানুষের জ্ঞানশক্তি গাইরুল্লাহর কল্পনা-জল্পনা এবং আকর্ষণে মরিচাযুক্ত হয়ে গেছে, তাই সেই নূর উপলব্ধি করতে পারে না। তাই যাতে করে মানুষের জ্ঞান- শক্তি গাইরুল্লাহ থেকে পবিত্র হয়ে নূরে ইলাহী গ্রহণের যোগ্যতা লাভ করে, এজন্যই শুগলে নফীর আমল করা হয়। একটি আয়না যখন পরিষ্কার ও স্বচ্ছ হয়, তখন তাতে সূর্যের আলো প্রতিবিম্ব (ধারণ করা) হয়। আর আয়না যতো পরিষ্কার হবে, সূর্যের আলোও ততো স্পষ্ট দেখা যাবে। মানুষের জ্ঞানশক্তি যখন গাইরুল্লাহর অপবিত্রতা থেকে পবিত্র হবে তখন তার মধ্যে আল্লাহ তা'আলার জালাল ও জামালের বিকাশ ঘটবে। এই শুগলের মধ্যে দু'টি বিষয় প্রয়োজনীয়: ১. সমস্ত জগতের নফী (বিলুপ্তি) এবং ২. নিজের অস্তিত্ের নফী (বিলোপ)। হযরত শায়খ মুদ্দাজিনুহু আলীর (হযরত ইয়াকুব বদরপুরী রাহমাতুল্লাহি আলাইহি - অনুবাদক) ভাষ্য মতে, প্রথমে তামাম আলমকে নফী (বিলীন) করে “লা মাওজুদা ইল্লাল্লাহ" এর মুরাকাবা করবে। অর্থাৎ এ মহাবিশ্বের কোন অস্তিত্ব নেই- অস্তিত্বশীল শুধু আল্লাহ তা"আলা। সবকিছু মূলত আল্লাহর অস্তিত্বের ছায়া। এই মুরাকাবায় যতো বেশী নিমগ্ন হবে, ততোই নফীর স্ষচ্ছতা হৃদয়ে প্রতিফলিত হবে। এই নফীর মুরাকাবা যদি সালিকের জন্য কঠিন হয় তাহলে “লা মাওজুদা ইল্লাল্লাহ" দ্বারা জরব দিবেন। ইনশাআল্লাহ এতে এই যোগ্যতা অর্জন হবে। এরপর নিজের অস্তিত্বের নফী করবে। মাথা থেকে পা পর্যন্ত সবকিছুকে বিলীন করে দিবে। কোন কিছুর অস্তিত্বের নফী করা যদি কঠিন হয় তখন লা- মাওজুদা ইল্লাল্লাহ দ্বারা জরব লাগাবে। জাছুত তাকৃওয়াহ গ্রন্থে আছে, নবীন মুরীদের ক্ষেত্রে নফীর প্রভার বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। কখনো বুক ও পেটের অবস্থানকে শুন্য মনে করবে, আর কখনো নিজেকে হাত-পাহীন মনে হবে। এক্ষেত্রে সহজ পদ্ধতি হলো, বুক ও পেটের মধ্যে একটি শূন্যস্থান ধারণা করবে। যেমন নাকি ২৫১
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।