Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান ফায়দা ৩: নফী-ইসবাতের পর সুলতানুজ জিকির এর মশক করবে। এর বর্ণনা হলো, মানবদেহের প্রতিটি অংশ হলো ভিন্ন ভিন্ন। এগুলোর ভিন্ন নামও আছে। তাই এসব বন্তর ভিন্ন জিহ্বাও বিদ্যমান। যেমন আল্লাহ তা'আলা বলেন, ৮৮ 22৮ 55585 1০54৩ তক এগ ৩৪৩ -“এবং প্রতিটি বন্তুই আল্লাহর প্রশংসা ও গুণগান করে কিন্তু তোমরা তা বুঝতে পারো না।” (বনী ইসরাঈল (১৭) : 8৪) সুলতানুজ জিকিরের মর্মীর্থ হলো উপরোক্ত প্রতিটি অংশকে এক মনে করবে। এই জিকিরের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবে এবং নিজের সমস্ত শরীরকেই ছয় লতীফার মতো মনে করবে। একথা সত্য যে, মানুষের দৃষ্টিতে ছয় লতীফা ও সমস্ত শরীর একই কথা। যখন ছয় লতীফার অবস্থান থেকে জিকির শুরু করবে এবং এর অবস্থা সম্পর্কে অবগত হবে, তখন সমস্ত শরীর দিয়ে জিকির আরম্ভ করবে। শায়খ নিজে যেভাবে সুলতানুজ জিকির করেন, ঠিক সেরূপ মুরীদকে মশক করাবেন। এর প্রতিক্রিয়া এভাবে দেখা দেবে যে, কখনো জাকির তার শরীরে কম্পন অনুভব করবে। এমনকি নিজের অনিচ্ছাকৃত হাত, পা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ একত্র হয়ে যাবে। সে এক ধরনের শীতলতা ও আরাম বোধ করবে। সে যেনো অপবিভ্রতার সকল বোঝা পেছনে ফেলে দিল। সুলতানুজ জিকিরের মাধ্যমে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি পাথর থেকে সজোরে জিকিরের আওয়াজ শোনতে পাবে। ফায়দা ৪: শায়খ তার মুরীদের ছয় লতীফার জিকির এবং সুলতানুজ জিকিরের চর্চা এভাবে করাবেন যে, জিকির নিজের উদ্দেশ্যে মুরীদের দিকে তাওয়াজ্জুহসহ তার জন্যই করবেন। এসময় তিনি যা কিছু অনুভব করবেন, তা-ই হবে মুরীদের আধ্যাত্মিক অবস্থার স্বরূপ। ফায়দা ৫: সুলতানুজ জিকির আয়ত্তে আনার পর নফী ও ইয়াদ-দান্ত এর চর্চায় নিমগ্ন হবে। ইয়াদ-দান্ত এর মর্মকথা হলো, সর্বদা আল্লাহর দিকে মনোনিবেশ থাকা। ওঠা, বসা, খানা-পিনা, ব্যবসা-বাণিজ্য, কঠোরতা ও শিথিলতা ইত্যাদি কোন অবস্থায়ই এই মনোনিবেশে বাঁধা সৃষ্টি করতে পারবে না। যেভাবে কোন কাজের গুরুত্ব যদি অন্তরে থাকে, তখন অন্তর এই কাজটি যথাসময়ে আঞ্জাম দিতে নিমগ্ন থাকে। আর এটাই হলো ইয়াদ-দান্তের তাৎপর্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২৫০

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।