আল-ফুরকান -“যার ভালবাসা বা শত্রুতা, দান করা বা দান না করা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনে হবে, তার ঈমানই পরিপূর্ণ” (সুনানে আবু দাউদ ৪০৬১) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ০০ ০৫ ৭৩৬১৬ ৮৮৯ 99945 এ! ৮০৪৪ ০০2 3 এজ এ ০৬ ২০৮ ৬৭ ০৯১ ৯ ৮১৪ ৬ “আল্লাহ তা”আলা বলেন, বান্দাহ নফল ইবাদাতের মাধ্যমে আমার নিকটে আসতেই থাকে, শেষ অবধি আমি তাকে ভালবাসি। যখন ভালবাসি তখন আমি তার কর্ণে পরিণত হয়ে যাই, তা দিয়ে সে শুনতে থাকে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে দেখতে পায়।” (সহীহ বুখারী :৬০২১) সারকথা, সে মাওলার হয়ে যায়। মাওলা হয়ে যান তার আপন। মহিমাময় রাহমান ও রাহীম মাওলা দান করেন তার প্রতি বিশেষ প্রেমময় দৃষ্টি। খুলে দেন অতআার কপাট। অন্তরে উদয় হয় আসমায়ে হুসনার। সে অবলোকন করতে থাকে তার প্রেমাস্পদকে হৃদয় নেত্র দিয়ে। “হাফিজ! হুজুরী হয় যদি তোমার বাসনা, তবে তার সামন থেকে অদৃশ্য হয়ো না। সাক্ষাৎ হবে যখন মাহবুবের, ছোড়ে দাও মায়াজাল এ জগতের।” প্রকৃত প্রেমিকের উপস্থিতি ও ভালবাসা তার হৃদয়ের অঙ্গে পরিণত হয়। তাঁর আসমায়ে হুসনার ভিন্ন ভিন্ন বিকাশ ও প্রত্যক্ষ দর্শনের দ্বারা সে এমন শান্তি-আরাম অনুভব করে যে, আরাধনার মিষ্টতা এবং প্রেমাম্পদের সন্তুষ্টি যেন সে আস্বাদন করতে থাকে। কবির ভাষায়: “এ বছরই খাকানীর নিকট বিষয়টি পরিস্কার হয়ে ওঠলো: আল্লাহর সাথে একটিমাত্র মুহূর্ত যাপন, বাদশাহ সুলাইমানের (আ:) রাজত্ব লাভ থেকেও উত্তম।” হাফিয ইবনে কাইয়্িম এবং হাফিয ইবনে তাইমিয়া কী চমৎকার বলেছেন: “মুমিনের জন্য দুটি জান্নাত; একটি ইহজীবনে অপরটি পরজীবনে। যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না সে যেতে পারবে না পরকালের জান্নাতেও।” পার্থিব জান্নাতে প্রবেশের অর্থ হল আল্লাহর উপাসনা, একত্ৃববাদ ও প্রেমে নিমগ্ন হয়ে যাওয়া, তাঁর আসমায়ে হুসনার বিকাশ, দীদার ও নৈকট্য লাভ করা। পরকাল জীবনে জান্নাতের অর্থ হল- তার অতিথিশালায় আতিথ্যলাভে ধন্য ২৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।