আল-ফুরকান যখন আলোড়ন আসবে তখন লতীফার মধ্যে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যাবে। সে “আল্লাহু” আল্লাহ” জিকির করতে থাকবে। দিলের মধ্যে আল্লাহর মুহাব্বাত ও হুজুরী অনুভব করবে। প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি লতীফায় পৃথকভাবে জিকিরের মশক করবে। অতঃপর একই সময় সবগুলোর মধ্যে জিকির শুরু করে দিবে। এতে সব লতীফা থেকে একই সময় আল্লাহর জিকির অনুভব করবে। এই মশককে খুব মজবুত ও দৃঢ় করতে হবে। দৃঢ়তার নিম্ন স্তর হলো যখনই ইচ্ছা তখনই জিকিরে মেনে চলবে। ফায়দা ২: ছয় লতীফার জিকিরের পর হাবসে দমের মাধ্যমে নফী এবং ইসবাতের জিকির করবে। নফী অর্থ নাই আর ইসবাত অর্থ স্থিত। লা-ইলাহা ইল্লাল্লাহ'র জিকিরের মধ্যে আল্লাহ ছাড়া সবকিছুকে ধ্বংসশীল মনে করা। আল্লাহই একমাত্র চিরস্থায়ী এ বিশ্বাস পোষণ করা। এই জিকির আদায়ের তরীকা হলো, আদবের সাথে কিবলামুখী হয়ে চারজানু অবস্থায় বসা। শ্বাস বন্ধ করে জিহ্বাকে তালুর সাথে লাগিয়ে “লা” শব্দকে লতীফায়ে নফস (নাভীমূল) থেকে টেনে বের করে লতীফায়ে সীরে এনে একটু থামাবে। এরপর লতীফায়ে আখফায় এনে পৌঁছে দেবে। মোটকথা, লতীফায়ে নফস থেকে লতীফায়ে আখফা পর্যন্ত টানা মূলত খিয়ালের মাধ্যমে করতে হবে। সির ও খফীর মধ্যে থামার অর্থ হলো একটু কল্পনা করা। আখফা পর্যন্ত লা-কে পৌঁছানোর পর “ইলাহা”-কে আখফা থেকে টেনে লতীফায়ে রূহ পর্যন্ত নিয়ে যাবে। এরপর -ল্লাল্লাহ'-কে লতীফায়ে রূহ থেকে টেনে লতীফায়ে কালবের মধ্যে নিয়ে আঘাত বা জরব লাগাবে। এই জরব মূলত কল্পনাপ্রসূত ব্যাপার। এখানে অঙ-প্রত্যঙ্গের কোন প্রয়োগ নেই। মাথা, মুখ এবং ঠোঁটের মাধ্যমে বাহ্যিক কোন নড়াচড়াই করা যাবে না। বেজোড় সংখ্যায় জিকির করবে, যেমন এক, তিন বা পাঁচবার। এই পদ্ধতিতে একবার জিকির শেষ করে দ্বিতীয়বার শুরু করবে। যদি দম বন্ধ অবস্থায় থাকা সম্ভব হয় তবে আরো বেশী করে জিকির করবে। একুশ বার পর্যন্ত করা হলো সর্বো”” স্তর। এক দমে একুশ বার করার ক্ষমতা হয়ে গেলে একই বৈঠকে বসে আরো বেশী করাও যেতে পারে। এই জিকিরের সময় সমস্ত লতীফার মধ্যে উষ্ণতা ও পরিচ্ছন্নতা অনুভব হবে। জিকিরকারী অনুভব করবে, একটি অগ্নি-স্ফুলিঙ্গ।
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।