Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান ভাষায় প্রার্থনা করেন, হে আল্লাহ! তুমি আমার মধ্যে যে জয় প্রদান করেছো, তুমি তোমার এই বান্দার হৃদয়েও অনুরূপ জয়ু সৃষ্টি করে দাও। পাস-আনফাস শায়খ মুরীদকে পাস-আনফাসের শিক্ষা দেবেন। লা-ইলাহা ইল্লাল্লাহ এর জিকির শ্বাস-প্রশ্বাসের সাথে এভাবে করা যে, শ্বাস ত্যাগের সময় খিয়াল করবেন “লা-ইলাহা” এবং শ্বাস নেওয়ার সময় খিয়াল করবেন, -ইল্লাল্লাহ”। খুব মুহাব্বাত ও ইখলাসের সাথে হৃদয়ের খিয়ালে এই জিকির করবেন। নফীর দ্বারা গাইরুল্লাহর মা'বুদিয়াত, মাহবুবিয়াত, মাকসুদিয়াত এবং মাওজুদিয়াতের দিকে খিয়াল রাখবেন। যেমন নাকি জাকির জিকিরের দ্বারা গাইরুল্লাহর সবকিছু বের করে দিয়ে আল্লাহ তা”আলার মুহাব্বাত দিয়ে হৃদয়কে ভরপুর করে দিচ্ছে। একটা শ্বাসও যেনো আল্লাহর জিকির ছাড়া না যায়, সেদিকে খিয়াল রাখবেন। ছয় লতীফা এবং নকশবন্দিয়া তরীকার অন্যান্য আমল ও শুগল যাদুত-তাকওয়ার মধ্যে আছে প্রত্যেক মানুষের মধ্যে ৬টি লতীফা বিদ্যমান। তাই এগুলোর অবস্থান জেনে নেওয়া একান্ত জরুরী। প্রথম লতীফা হলো কালব- বাম স্তনের নীচে এর অবস্থান। দ্বিতীয় লতীফা হলো রূহ- এর জায়গা ডান স্তনের নীচে। তৃতীয় লতীফা হলো সির- উভয় স্তনের মধ্যভাগে হলো তার অবস্থান। চতুর্থ লতীফার নাম নফস- এর অবস্থান নাভীমূলে। পঞ্চম লতীফার নাম খফী- এর অবস্থান হলো কপালের সিজদার চিহযুক্ত স্থানে। ষষ্ঠ লতীফা আখফা- এর অবস্থান মাথার তালুতে। ফায়দা ১: উল্লেখিত ছয় লতীফার উপর আলোচনার সাথে আল্লাহর ইসমে যাত তথা “আল্লাহ” শব্দের জিকির খুব বেশী করা চাই। শায়খ যেভাবে নিজের লতীফার মধ্যে এই জিকির জারী করে দিয়েছেন, ঠিক এভাবে যেনো মুরীদের লতীফাসমূহে আল্লাহর জিকির জারী হয়ে যায়, তিনি এরূপ সম্পর্ক সৃষ্টি করে দেবেন। তিনি আল্লাহর কাছে দু'আ করবেন। তাঁর করুণা কামনা করবেন। তার দিকে তাওয়াজ্জুহ প্রদান করবেন। এই তাওয়াজ্জুর সর্বনিম্ন স্তর হলো, মুরীদ তার হৃদয়ে এক প্রকার আলোড়ন অনুভব করবে। এই আলোড়নটা হাত দিয়ে অনুভব করা যাবে না, বরং ২৪৮

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।