আল-ফুরকান মহিলার হাতের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শও হয় নি।” (সহীহ বুখারী) হাফিজুদ ছুনইয়া ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আইশা সিদ্দীকা রাদ্বিআল্লাহু আনহার উদ্দেশ্য হলো, বাইআতের মধ্যে পুরুষদের হাত ধরা একটি চলমান আদত। কিন্তু নারীদের জন্য এই নির্দেশনা নয়। তাদের হাত ধরা জায়িয নেই- তবে কাপড়ের মাধ্যমে বাইআত করে নেওয়া উত্তম। শা”বি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত, ৯২০4৮৮১৩৪০০ ১০৯ 31০০৯10১31৬ ০০০ ৩ এঞ ০ ৭0 টানি ১৬০ ১:31: ওর 0৩৪ -“আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের বাইআত নিয়েছিলেন, তখন তাঁর হাতে একাখানা চাদর দেওয়া হয়। তিনি তখন বললেন, আমরা মহিলাদের সঙ্গে করমর্দন করি না।” (মারাসিলে আবু দাউদ) এরপর নিজের শাইখ থেকে প্রাপ্ত শব্দাবলী ব্যবহার করে ইখলাসের সাথে তাওবাহ করাবেন। হযরত উবাদা ইবনে সামিত এবং হযরত জারীর রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদীসগুলোর বক্তব্যের দিকে মনোযোগ রাখা বেশ যুৎসই। সারকথা, তাওবাহর মধ্যে ব্যাপক কথার প্রয়োগ করবেন। আল্লাহ তা"আলার দরবারে নিজের ও বাইআতকারীর জন্য মাগফিরাত চাইবেন। ছু”আ করবেন, তাঁর হৃদয়ে যেনো রব্বানী জয় ও আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। মুরীদের প্রতি উপদেশ বাইআতের পর মুরীদকে শায়খ নাময-রোযা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি তার নামায রোযা সঠিকভাবে আদায় না হয়, তবে তাকে শিক্ষা দেবেন। যদি তার উপর কোন হঙ্কুল ইবাদ থেকে থাকে তাহলে অতি দ্রুত পরিশোধের নির্দেশ দেবেন। এরপরই জিকিরের তালিম শুরু করবেন। তাওয়াজ্জুহ জিকিরের তালিমের সাথে সাথে নকশবন্দী মাশাইখ তাওয়াজ্জুহও প্রদান করে থাকেন। অর্থাৎ মুরীদের আত্মার সাথে শায়খের আত্মার সমন্বয় ঘটিয়ে হৃদয়ের ২৪৭
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।