আল-ফুরকান এবং পরিপূর্ণ মুরাকাবার মাধ্যমে নিসবত অর্জনই হলো সব তরীকার উদ্দেশ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬ ৫১ 201 525 -“তুমি আল্লাহকে স্মরণ করো, তোমার সামনেই তাঁকে পেয়ে যাবে।” (সুনানে তিরমিযি : ২৪৪০) উক্ত হাদীসে "আল্লাহকে স্মরণ করো” এর অর্থ হলো মুরাকীবা এবং জিকরে কালবী। এবং “তাঁকে তোমার সামনে পেয়ে যাবে” এর মর্ম হলো মুশাহাদা। সব তরীকার একমত্য হলো সালিককে “লা-ইলাহা ইল্লাল্লাহ এবং “আল্লাহু আল্লাহ” জিকির অবশ্যই করতে হবে। হ্যাঁ, জিকিরের পঠন পদ্ধতির মধ্যে ভিন্নতা আছে যা মূলত এই অধমের মতে তরীকতের ইমামগণের ইজতিহাদী বিষয়। নকশবন্দিয়া তরীকার আমল ও শুগল ১. তালিবকে প্রথমে বাইআত করাতে হবে। বাইআতের অনেক প্রকার আছে, যার আলোচনা ইতোমধ্যে করা হয়েছে। এখানে বাইআতের শেষোক্ত প্রকার উদ্দেশ্য। অর্থাৎ পাপাচার বর্জন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকার উপর অটল থাকার বাইআত। কুরআন, সুন্নাহ দ্বারা এই বাইআত প্রমাণিত। আল্লাহ তা”আলা বলেন, 3৯ 3945 48 98 ২৩ এ ৪৩৩ ৩৩১০ এ 95410 ভা ও চি 4230 85425 ৩৩৪৪ এ 9955১৮45235 ও 563 রা পভ হুর পর ১১৮ 2016] 29 5৫ 258545 ৩৫৪৩ ০৪১০৯ ৪ ৬৫০০ -“হে নবী! ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, জারজ সন্তানকে স্বামীর ওরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবী করবে না এবং ভাল কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।” (মুমতাহিনা (৬০) : ১২) ২৪৫
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।