Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান জিকরে মুজাররাদের খুব জোর দেওয়া হয়। তাই এ সম্পর্কে একটু আলোকপাতের প্রয়োজন বোধ করছি। আল্লাহ্‌ তা'আলা বলেন, 21314) বু ০ডও -“জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।” (মুহাম্মাদ (8৭) : ১৯) ইতবান ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদীসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 201 3 ১৪ এ 2 1413 4৬ ৩5311৮3520৩ -“যে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিবেন।” (সহীহ বুখারী : ৪০৭) আমি অধমকে হযরত শায়খ মুদ্দাজিনুহু প্রথমে নকশ্বন্দিয়া তরীকার তালিম দেন। তাই এ তরীকার প্রসিদ্ধ আমল ও শুগল নিয়ে আলোচনা করব। তাছাড়া যে সব সাধক পুরুষদের লেখনী দ্বারা আমি বেশ উপকৃত হয়েছি তারা সবাই-ই নকশ্বন্দিয়া তরীকার ছিলেন। যেমন ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি। তাঁর রচিত গ্রন্গুলো হল ইহইয়ায়ে উলুমুদ্দীন, মিশকাতুল আনওয়ার, ইত্যাদি। এভাবে ইতহাফ লেখক আল্লামা জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহি, মাকতুবাত লেখক মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি, রূুহুল মাআনী লেখক সাইয়্যিদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তারা সবাই নকশ্বন্দিয়া তরীকার ইমাম ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি এবং শাহ আব্দুল আযীয দেহলবী রাহমাতুল্লাহি আলাইহির লেখনী থেকেও নকশ্বন্দিয়া তরীকার ফোটা খুব বেশী বর্ষণ হতে থাকে। তাই অগ্রভাগে এই তরীকার আমল ও শুগল সম্পর্কেই আলোচনা করছি। অধমকে হযরত শায়খ মুদ্দাজিনুহু নকশ্বন্দিয়া, চিশতিয়া, কাদিরিয়া এবং মুজাদ্দিদিয়া - এই চার তরীকার ইজাযাত ও তালিম প্রদান করেন। তাই এই চার তরীকার আমল ও শুগল সম্পর্কেও আলোচনা আসবে। তবে নকশ্বন্দিয়া ও চিশতিয়া তরীকার একটু বিস্তারিত বিবরণ প্রদান করব। টীকা: উল্লেখিত সব তরীকাই হকের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। আল্লাহর রাসূলের অনুসরণ, দুনিয়া থেকে বিতৃষ্ণা, জিকরুল্লাহর আধিক্য ২৪৪

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।