আল-ফুরকান -“যখনই কোন দল আল্লাহর জিকিরের জন্যে বসে, ফিরিশতাগণ তাদেরকে ঝেষ্টন করে দেন। করুণা তাদেরকে আচ্ছন্ন করে দেয়। তাদের উপর বর্ষণ হয় প্রশান্তি। আল্লাহর কাছে যারা আছেন তাঁদের সাথে তিনি এসব লোকদের আলোচনা করেন।” (মুসলিম : ৪৮৬৮) হাদীসের মধ্যে সাকীনা শব্দের অর্থ হলো আত্মিক প্রশান্তি। এটা কখনো মেঘমালার মতো অবতরণ হয়। তখন হৃদয়ে নূরানিয়াত সৃষ্টি হয়। অনুভব হয় আল্লাহ তা*আলার হুজুরী। ইবাদতের মধ্যে সৃষ্টি হয় স্বাদ ও মনোযোগ। তাই সালিককে জিকির ও মুরাকাবায় মশগুল থাকা চাই। ইনশাআল্লাহ! ইলাহী রাহমাত তাকে টেনে নেবে আর মুশাহাদা ও হুজুরী দ্বারা তাকে সৌভাগ্যমপ্তিত করবে। মুশাহাদার মধ্যে যে স্বাদ আছে, তা হৃদয়ঙগম করা কঠিন। তবে হ্যাঁ, একমাত্র স্বাদ গ্রহণকারী নিজেই তা উপলব্ধি করতে সক্ষম। টীকা: এসব শুগল ছাড়া নিসবত অর্জনই হয় না- এরকম ধারণা রাখা যাবে না। বরং এসব শুগল হলো নিসবতের সমূহ পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি। এই একটি মাত্র পদ্ধতির মধ্যে নিসবত অর্জন সীমাবদ্ধ নয়। প্রসিদ্ধ তরীকাসমূহ আমাদের দেশে জিকরুল্লাহর চারটি প্রসিদ্ধ তরীকা আছে। যে কোন একটিকে অনুসরণ করলে অবশ্যই অন্তরে সৃষ্টি হবে এক প্রকার জয়, যা পথিককে পৌঁছে দেবে নিসবত পর্যন্ত। সাইর ইলাল্লাহর পর সাইর ফিল্লাহর অকুল সাগরে ডুব দিয়ে গুপ্ত মণি-মুক্তার অধিকারী হয়ে যাবে। এই মণি-মুক্তার সন্ধানেই হাজার-সহত্র আউলিয়ায়ে কিরাম তাদের জীবন কাটিয়ে দিয়েছেন। “এ বছরই খাকানীর নিকট বিষয়টি পরিস্কার হয়ে ওঠলো: আল্লাহর সাথে একটিমাত্র মুহূর্ত যাপন, বাদশাহ সুলাইমানের (আ:) রাজত্ব থেকেও উত্তম।” না ইলাহা ইল্লাল্লাহ*র জিকির সাধারণভাবে আল্লাহর জিকির সম্পর্কে অনেক আয়াত ও হাদীসের বর্ণনা এসেছে। তবে প্রসিদ্ধ তরীকাসমূহের মধ্যে “লা ইলাহা ইল্লাল্লাহ" ও “আল্লাহু আল্লাহ্” ২৪৩
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।