আল-ফুরকান বাইআত বাইআত কয়েক প্রকার: ১. ইসলামের উপর বাইআত, ২. খিলাফাত তথা আনুগত্যের বাইআত, ৩. জিহাদের বাইআত, ৪. জিহাদের ময়দান থেকে পলায়ন না করার বাইআত, ৫. মৃত্যুর বাইআত ও ৬. পাপাচার ত্যাগ এবং আল্লাহর রাসূলের তরীকার উপর অটল থাকার বাইআত- এটাকে বাইআতে তাওবাহও বলা হয়। তাসাওউফ শাস্ত্রে এই শেষোক্ত বাইআত নিয়ে আলোচনা করা হয়। কুরআন ও সুন্নাহর দ্বারা এই বাইআত প্রমাণিত। অতি শীঘ্বই এর উপর আলোচনা আসবে। জিকরুল্লাহর পথ ও পদ্ধতি বর্ণনা এসেছে। এখন জিকরুল্লাহর মশহুর তরীকা নিয়ে কিঞ্চিৎ আলোচনা জরুরী মনে করছি। গ্রন্থের সুচনায় নিসবত সম্পর্কে আলোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমেই নিসবত অর্জন হয়। নিসবত অর্জন হয়ে গেলে মানুষ আল্লাহর মুহাব্বাতে মত্ত হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি আল্লাহর রাসূলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে নিল, তার জন্য বাইআতের প্রয়োজন নেই। যেমন ইমাম আবু হানীফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিযি প্রমুখ মুজতাহিদ ইমামগণ। যাদুত তাকৃওয়াহ গ্রন্থে মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিসবত এবং সাকীনা অর্জন করে নেওয়া। আর এরই মাধ্যমে মুশাহাদায় পৌঁছে যাওয়া। তাই এসব তরীকার যে কোন শুগলকে গ্রহণ করে তাতে ডুবে থাকলে নিঃসন্দেহে সাকীনা ও মুশাহাদা অর্জন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬1569 8 5৫ 2559 8০3১3011865 34255 20 35533 ৮ ১535 82 28818045948 ২৪২
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।