আল-ফুরকান মুস্তাহাবসহ সমস্ত ইবাদাতের মধ্যে এই মুরাকবা সৃষ্টির জন্য কঠোর সাধনা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 554 ১৬৫ এ॥। ৫০ “তুমি আল্লাহকে স্মরণ করো। তোমার সামনেই তাঁকে পাবে।” (সুনানে তিরমিযি : ২৪৪০) অর্থাৎ আল্লাহর ধ্যান করো। তাঁকে কখনো ভুলে যেও না। তাহলে তুমি ধন্য হবে তাঁর মুশাহাদা ও সান্নিধ্য লাভে। মুহাব্বাতের মোট দশটি স্তর আছে। হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে এর আলোচনা করেছেন। আমি এর সারসংক্ষেপ তুলে ধরেছি। “মুহাব্বাতের দশটি স্তর: ১. আলাকা (সম্পর্ক), ২, ইরাদা (সংকল্প), ৩. সাবাবা (আকর্ষণ), ৪. থ্বারাম (হৃদয়ের আবশ্যক প্রেম), ৫. উদ (খাটি ভালোবাসা), ৬. শাগাব (হৃদয়ের তন্ত্রে তন্ত্রে ভালোবাসার অনুপ্রবেশ), ৭. ইশ্ক (সীমাতিরিক্ত প্রেম যদ্ধারা প্রেমিকের ক্ষতির আশঙ্কা থাকে), ৮. তাইম (ভালোবাসার জন্য অনুনয় বিনয়), ৯. তা'আব্বুদ (এটা তাইমের উপরের স্তরের অবস্থা, কারণ যে বান্দার না। জাহির ও বাতিন সবকিছুই মাহবুবের জন্য হয়ে যায়) এবং ১০. খিল্লাত (ভালোবাসার সর্বশেষ স্তর। ইব্রাহীম এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরা উভয়ই খালীল ছিলেন। প্রেমিক যখন খিল্লাতের স্তরে উত্তীর্ণ হবে তখন তার হৃদয়ে মাহবুব ছাড়া অন্য কারোর জন্য একটু জায়গাও আর অবশিষ্ট থাকবে না।” মুহাব্বাতের বিভিন্ন অবস্থা আল্লামা জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “মুহাব্বাতের অবস্থাগুলো হলো, বারক্ (চমক), উজদ (উন্মুক্ততা), জাউক (আস্বাদন), লাহাজ (মুহূর্ত), ওয়াক্ত (সময়), সাফা (পরিচ্ছন্নতা), নাফাস (শ্বাস-প্রশ্বাস), ফারাক (বিচ্ছিন্নতা), গায়িব (অদৃশ্য), সুকুর (অতি-আসক্তি), ফানা (বিলীন), বাকা (ঠিকে থাকা), উজ (অস্তিতু), জামা (একত্রীকরণ), তা*জিম (সম্মান) উন্স (পরিচিতি), কুরব (নৈকট্য), সাকিনা (শান্তি), তমানিনাত (প্রশান্তি), ইন্বেসাত (প্রসারতা), ইমলাল (বিরক্তি), প্বাইরাত (বিতৃষ্ণা) এবং শাওক (আকর্ষণ) ২৩১
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।