আল-ফুরকান “হে আল্লাহ! আমার প্রাণ, পরিবার-পরিজন এবং ঠাপ্তা পানি থেকেও তোমার প্রতি ভালোবাসা অধিকতর করে দাও।” (আবু নাঈম, তিরমিযি) সহীহ বুখারী ও মুসলিম শরীফে একটি ঘটনা বর্ণিত আছে, জনৈক ব্যক্তি দরবারে রিসালতে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কী প্রস্ততি নিয়েছ? লোকটি জবাব দিলো, নামায-রোজা তো বেশী করতে পারি নি- তবে, আল্লাহ এবং তাঁর রাসূলকে আমি বেশী ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরকালের জীবনে তো প্রতিটি মানুষ তার প্রেমাস্পদের সাথে থাকবে। এই জবাব শুনে হাযারাত সাহাবায়ে কিরাম এতোই খুশী হয়েছিলেন যে, ইসলাম গ্রহণের পর অন্য কোন বিষয়ের উপর এতো আনন্দবোধ করেন নি। কুরআন শরীফে ইরশাদ হয়েছে: “আল্লাহর জন্য বান্দার মুহাব্বাত প্রতিটি বস্ত থেকে বেশী হওয়া চাই”। আসলে এটা হলো নিম্স্তরের মুমিনের নিদর্শন। আর কামিল মু'মিন তো সে-ই হতে পারে যে আল্লাহর মুহাব্বাতে একদম ফানা হয়ে যায়। মাহবুব ছাড়া তার হৃদয় ও মস্তিষ্কে আর অন্য কোন কিছুরই জায়গা অবশিষ্ট থাকে না। কবি বলেন: “বন্ধুর ক্রন্দন যখন হৃদয়ের কল্পনায় পরিণত হয়; তখন হাঁটে-ঘাটে, বাজারে কেবল বন্ধুর মুখশ্রীই দৃষ্টিতে ভেসে আসে।” কোন কিছুর প্রতি হৃদয়ের প্রবণতাকেই বলে মুহাব্বাত। হৃদয়ের প্রবণতার মূল কারণ হলো জামাল (সৌন্দর্য), কামাল (পরিপূর্ণতা) এবং নাওয়াল (করুণা)। রাব্বুল আলামীনের জামাল, কামাল ও নাওয়াল অশেষ, অনন্ত। সৌন্দর্য, পরিপূর্ণতা এবং দয়ার আঁধার হলেন তিনি। তাঁর দিকে হৃদয়ের আকর্ষণ হওয়াটাই স্বাভাবিক। যে হৃদয় এ আকর্ষণ থেকে বঞ্চিত, তা-তো এক পীড়িত হৃদয়। এ ধরনের হৃদয়ের চিকিৎসা অত্যাবশ্যক। আর এই চিকিৎসা পদ্ধতি হলো তিনটি। ১. গাইরুল্লাহ থেকে হৃদয়ের পবিত্রতা অর্জনের প্রচেষ্টা করা, ২. মাহবুবের আসমা ও সিফাতের অধিক চর্চা করা। তাঁর হাকিকী নাম তথা “আল্লাহ” এবং “লা-ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির বেশী বেশী করা। হৃদয় যদি অধিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে তখন “জরব' (আঘাত) দিতে থাকা। ৩. মাহবুবের ধ্যান ও মুরাকাবা করা। ফরয, সুন্নাত এবং
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।