Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান যে ব্যক্তি আল্লাহর মাহবুব হয় সে আল্লাহর আশিকও হয়। অর্থাৎ আল্লাহর মুহাব্বাতে সে একদম ডুবে যায়। টীকা: আল্লাহ তা'আলার জন্য মুহাব্বাতের ক্ষেত্রে ১০ “ইস্ক” শব্দের প্রয়োগ নিয়ে ইখতিলাফ আছে। কারো মতে তা জায়িয আর অন্যদের মতে না-জায়িয। কুরআন-সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের কথাবার্তায় এ শব্দের ব্যবহার পাওয়া যায় নি। ইশক বলা হয় সীমাতিরিক্ত ভালোবাসাকে। আল্লাহর শান অনুযায়ী মানুষ তাঁকে ভালোবাসার ক্ষমতা রাখে না। তাই সীমাতিরিক্ত ভালোবাসা কিভাবে পোষণ করবে? আর এজন্যই একদল আলিমের মতে ইসশ্ক শব্দের ব্যবহার না-জায়িয। অপর একদল আলিম বলেন, কুরআন ও সুন্নাহর মধ্যে “মুহাব্বাত” শব্দের ব্যবহার আছে আর 'ইশ্ক" হলো মুহাব্বাতের স্তরসমূহের একটি স্তর। আর এসব স্তরের শেষ হলো ইবাদাত। তাই ইশক শব্দের ব্যবহারের ক্ষেত্রে আর কোন অসুবিধা নাই। আল্লাহর সাথে বান্দার মুহাব্বাত আল্লাহকে মুহাব্বাত করা বান্দার জন্য ফরয। কুরআন সুন্নাহ এবং উম্মতের ইজমা দ্বারা এই ফারযিয়াত ও আবশ্যকতা প্রমাণিত। আলোচনার শুরুতে অনেক প্রমাণ পেশ করা হয়েছে। হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য দ্বারা অনুধাবন করা যায় যে, কুরআন ও সুন্নাহ ইলাহী মুহাব্বাতের বিভিন্ন কাইফিয়াতের সবিস্তর বর্ণনায় পরিপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহী মুহাব্বাতের জন্য প্রার্থনা করতেন। হযরত মু"আয ইবনে জাবাল রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদীসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতেন, এ 1০৮৪ ৩৪ তল্১ এত ৬৫০৩৬ “হে আল্লাহ! আমি তোমার ভালোবাসা চাই, যারা তোমাকে ভালোবাসে তাদেরও ভালবাসা চাই। যে কাজ আমাকে পৌঁছে দেবে তোমার প্রেমে, আমাকে দাও তুমি এমন কাজেরও ভালোবাসা।” (তিরমিযি) অন্য একটি দীর্ঘ হাদীসের মধ্যে আছে, ৯ এ 329 ১৯ ৪৮৪০ ৩৪ ৫৮৩০1 ৬৬০ ডু6ঞ॥ ২২৯

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।