Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান মুজতাজাবুত-দাওয়াত: হযরত মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহি যে মুজতাজাবৃত-দাওয়াত তথা “দু'আ কবুল হয়” এমন ওলি ছিলেন তার দু'টি প্রমাণ এখানে তুলে ধরছি। ওলিয়ে কামিল, মুর্শিহুল আমীন, শাইখুল মাশাইখ কুতবে যামান হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন: একদা আমি হযরত মুশাহিদ সাহেবকে কাতিয়া মাদ্রাসায় দাওয়াত করে নিয়ে আসলাম। তাঁকে আনার উদ্দেশ্য ছিলো ছু'আ করানো। কারণ, কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে আমার মাদ্রাসার ভীষণ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। হযরত মাওলানা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহি আমাকে নিয়ে এক দীর্ঘ দু'আ করলেন। এরপর মাত্র কয়েক বসরের মধ্যেই কুশিয়ারা নদী অন্তত দেড় কিলোমিটার দূরে সরে যায়। কানাইঘাট মাদ্রাসার বর্তমান শাইখুল হাদীস ও আল্লামা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরত মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী দামাত বারাকাতুহুম বর্ণনা করেন: একদা লক্ষ্য করা গেল সুরমা নদীর ভাজনের ফলে কানাইঘাট মাদ্রাসার ক্ষতি হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। আমি হযরতের সাথে ছিলাম। তিনি নদীর পারে দাঁড়িয়ে হাত তুলে দু'আ করলেন। সুবহানাল্লাহ! কিছুদিনের মধ্যেই নদীটি বেশ দূরে সরে পড়লো। আমরা মহান দয়ালু আল্লাহ তা'আলার পবিত্র দরবারে সবিনয় ছু"আ প্রার্থনা করছি: হে মহান আরশের অধিপতি! আপনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। একমাত্র আপনার সন্তুষ্টিকল্পে আমরা ক'জন গুনাহগার আপনার এই মহান ওলির শ্রেষ্ঠ গ্রন্থ “আল-ফুরকানের" বঙ্গানুবাদে হাত দিয়েছি। আমাদের ভুল-ব্রটির প্রতি আপনি ক্ষমার দৃষ্টি রাখবেন এটাই কামনা। আর আপনার বান্দা হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করুন, তাঁকে জান্নাতুল ফিররাউঞেরীতিছানে মিচ রক তাঁর রূহানী ফায়জ দ্বারা আমাদেরকে মালামাল করুন এবং কাল কিয়ামতের কঠিন দিনে এই বঙ্গানুবাদখানা আমাদের জন্য নাযাতের ওয়াসিলা বানিয়ে দিন। আ-মিন, ছুম্মা আ-মিন। (তথ্যসূত্র: “আমরা যাদের উত্তরসূরী'- হাফিয মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান। “আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) জীবন ও চিন্তাধারা'- অধ্যাপক মাওলানা মুহিববুর রহমান। “জামিউল উলুম শতবর্ষ পূর্তি সংখ্যা” ছাত্র সংসদ, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা। মাসিক মদীনা ।) ২২

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।