Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান নয়। হ্যাঁ, আম্বিয়ায়ে কিরামের পর আউলিয়ায়ে কিরামই হলেন মুহাব্বাতের পরিপূর্ণ মাকামের অধিকারী। তাঁদের মধ্যে সাহাবায়ে কিরাম হলেন প্রথম কাতারের সৈনিক। রণাঙ্গনে তাঁরা মাহবুবের নামে নিজেদেরকে কুরবান করার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ইতিহাসে বিরল। ইসলাম গ্রহণের পরই তাঁরা তাঁদের জান-মাল মাহবুবের নিকট বিক্রি কয়ে দিয়েছিলেন। এরপ ক্রুয়-বিক্রয়ের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। আল্লাহ তা"আলা বলেন, ৬ পে 21৮53 ৩০০৬ পর 9০ ৬১ ৬০৩০৪ 201৩] ৮455) ডি আ১9 ১9 20213৬ £-42151545 ও%5849 3545 28212520% নি 22৬ এ)। -“আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাহে: অতঃপর মারে ও মরে। তাওরাত, ইঞ্জিল ও কুরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল, আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন- দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে; আর এ হল মহান সাফল্য।” (তাওবাহ (৯) : ১১১) বান্দার সাথে আল্লাহর মুহাব্বাতের মর্ম কি? উম্মাতের তত্তুবিদদের মতে আল্লাহ তা"আলা তাঁর বিশেষ বান্দাদেরকে যে মুহাব্বাত করেন, এই মুহাব্বাত দ্বারা বাস্তব অর্থই উদ্দেশ্য- কোন রূপক অর্থে নয়। তবে বাস্তব অর্থটি আল্লাহর শান অনুসারেই বিবেচ্য, আমাদের সাধারণ অর্থে নয়। যেমন তাঁর জ্ঞান ও করুণা তাঁর শান অনুসারেই বিবেচ্য, আমাদের করুণা ও জ্ঞানের মতো নয়। এ বিষয়ে আলোচনা করা আমাদের জন্য অনর্থক। হ্যাঁ যেসব লোক মুহাব্বাতের রূপক অর্থ করেন, তাদের এই মতবাদের প্রত্যাখ্যান অবশ্যই জরুরী। শত-সহত্্র আয়াত ও হাদীসের মধ্যে মুহাব্বাতে ইলাহির আলোচনা এসেছে। এসব ক্ষেত্রে যথেচ্ছা রূপক ব্যাখ্যা তত্ববিদগণের মতে এক ধরনের হঠকারিতা বৈ কিছু নয়। ২১৮

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।