Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান আশিকদের জন্য এসব গ্রন্থ অধ্যয়ন অত্যন্ত উপকারী। এখানে আলোচনাটি উক্ত বুজুর্ণের ভাষ্য দিয়েই শুরু করছি। তিনি বলেন, মুহাব্বাত এমন একটি স্তর যার জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। নিশান পর্যন্ত পৌঁছতে দৌড়াতে থাকে। যার উপর প্রেমিকরা জীবন নিঃশেষ করে দেয়। যার বায়ুপ্রবাহে ইবাদতকারীরা চলতে থাকে। মুহাব্বাত তো হৃদয়ের খোরাক এবং চোখের শীতলতা, এটা একটি জীবন, এ থেকে বঞ্চিত হলে মৃত গণ্য হবে। এটি একটি নূর, এটা হারিয়ে গেলে অন্ধকার সাগরে ডুবে যাবে। এটা হলো ঈমান, আমল, মাকামা ও হালের আত্মা। যে গন্তব্যস্থলে পৌছতে প্রচুর চেষ্টা লাগে, সে-ই পথিকদের বোঝা বহন করে নিয়ে যায়। সত্যপথে পৌঁছতে যাবতীয় বাধা- বিপত্তি এই মুহাব্বাতই দূর করে দেয়। এটা সেই কওমের সওয়ারী, যার উপর আরোহণ করে তারা হাবীবের বাড়িতে যাত্রা করে। আল্লাহর কসম! মুহাব্বাতের অধিকারী লোক তো ইহ-পরকালে সম্মান অর্জন করে নিল। প্রেমিকের সানিধ্যই হলো তাদের জন্য পরিপূর্ণ সৌভাগ্য। আল্লাহ তাঁর পরিপূর্ণ প্রজ্ঞার দ্বারা ফায়সালা করে দিয়েছেন, কিয়ামতের দিন একজন মানুষ যাকে সে বেশী ভালোবাসতো তার সাথেই সে পুনরুখিত হবে। রব্বের সাথে বান্দার যে মুহাব্বাত হয় এবং বান্দার সাথে রব্বের যে মুহাব্বাত হয়, তার উপর যৌক্তিক, প্রাকৃতিক এবং নকলী অনেক প্রমাণ বিদ্যমান। আমরা আমাদের “কাবির" গ্রন্থে প্রায় একশটির মতো প্রমাণের বর্ণনা দিয়েছি। অতঃপর হযরত (ইবনে কাইয়্যিম) লম্বা করে বলেন, “আল্লাহ তা'আলা বলেন, 59৩১৯০৫3১০5 2598 080 ৩৮৭৪ এ ৯০ 3 -“আর তাদেরকে বিতাড়িত করবেন না, যারা সকাল- বিকাল স্বীয় পালনকর্তার ইবাদত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে।” (আন”আম (৬) : ৫২) 159-535 2154 ১৪০০ 3২০ এ০। 9 2৪০425 ৬৫ -“কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্ধ দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।” (দাহর (৭৬) : ৯) ০৫ ৪৯:৮6 ০ ৮০ টব পা ৩০4 2০ 8৪ ০০৩ ৯৮২০ ২১৩

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।