Al Furqan
/ 279
📝 Text 📖 PDF

আল-ফুরকান শরীফ গমন করলাম। সেখানে মসজিদুল হারামে বসে এক আরবী আলিমের কণ্ঠে ওয়াজ শ্রবণ করছিলাম। তিনি ছিলেন শাফিঈ মাজহাবের অনুসারী । কথা বলতে বলতে এক পর্যায়ে সেই ওয়ায়েজ হানাফী মাজহাবকে কিছুটা কটাক্ষ করে বসলেন। সাথে সাথেই হযরত মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন এবং একজন আরবের মতো সুন্দর আরবী ভাষায় বক্তব্য শুরু করে দিলেন। দীর্ঘ ঘণ্টা খানেক তিনি হানাফী ফিকহের উপর বয়ান করলেন। এতে এ আলিম তার নিকট হার মানলেন। ঘটনার সংবাদটি সর্বত্র ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ মাওলানাকে দেখতে আসলেন।” রানাপিং আরবিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস হযরত মাওলানা রিয়াছত আলী রাহমাতুল্লাহি আলাইহি একদা হাদীসের দরসের সময় উক্তি করেছিলেন, “আমাদের দেশে বড় আলিমদের মধ্যে হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম।” খ্যাতিমান মুহাদ্দিস হযরত মাওলানা নূর উদ্দীন গহরপুরী রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহির হাদীসের উপর গভীর জ্ঞানের মাত্রা উল্লেখ করতে গিয়ে বলেন, “সমস্ত পাকিস্তান নহে বরং আমার মতে সমস্ত বিশ্বে যে কয়েকজন হাদীসের খাদিম রয়েছেন তাদের মধ্যে বিশেষ খাদিম বা হাদীস বিশারদ হচ্ছেন হযরত বায়মপুরী সাহেব।” হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি একবার ভাষাবিদ ও পণ্ডিত মরহুম ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহর বাসগৃহে মেহমান হয়েছিলেন। এই সাক্ষাৎকারের ঘটনা থেকেই হাদীস শাস্ত্রের উপর মাওলানার গভীর জ্ঞানের পরিচয় মিলে। ঘটনার প্রত্যক্ষদর্শী রানাপিং মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফিজ জাওয়াদ সাহেব বলেন, “একবার ঢাকায় ডঃ শহীছুল্লাহর (রাহমাতুল্লাহি আলাইহি) এবং হযরত বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি হাদীসের উপর আলোচনা করছিলেন। এক পর্যায়ে ডঃ শহীদুল্লাহ সাহেব কোন এক বিষয়ের সমর্থনে প্রায় ৫০ খানা হাদীস বর্ণনা করেন। হাদীসের বর্ণনাকারী, উদ্দেশ্য, সত্যতা, শিক্ষা ইত্যাদি পুঙ্খানুপুঙ্থভাবে বলতে লাগলেন। দীর্ঘ সময় এভাবে সুন্দর বর্ণনা শ্রবণ করে ডঃ শহীদুল্লাহ সাহেব মন্তব্য করলেন, “আমি মোটেই জানতাম না যে, পাকিস্তানে হাদীস শাস্ত্রের উপর পারদশী এমন একব্যক্তি রয়েছেন।” এরপর শহীদুল্লাহ সাহেব হযরতকে তাঁর বাসভবনে দাওয়াত দেন- হযরত তা সানন্দে গ্রহণও করেছিলেন। (মাসিক মদীনা) ২১

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.