Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান -“হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌঁছালেন না; আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না।” (মায়িদা (৫) : ৬৭) এজন্য তিনি অধিকাংশ সময় দ্বীনের তাবলীগে ব্যস্ত থাকতেন। তাবলীগ যদিও উচ্চস্তরের একটি ইবাদাত, কিন্তু যেহেতু এর ছারা সৃষ্টির সাথে মুবাল্লিগের সম্পর্ক গড়ে ওঠে, তাই আল্লাহর জামাল ও জালালে ডুবে থাকতে কিছুটা শিথিলতা আসে। আর এই শিথিলতাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটি (অনিচ্ছাকৃত) গাফিলতি। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবাহ ও ইস্তিগ্রফার করতেন। এই শিথিলতাকেই হাদীসের মধ্যে গ্বাইনে কালব (ময়লাযুক্ত হৃদয়) দ্বারা আখ্যায়িত করা হয়েছে। হাদীস শরীফে আছে: এও 350 ৩৪৬ -“আমার কালবে আচ্ছন্ন পড়ে যায়, আমি প্রত্যহ ১০০ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি।” (সহীহ মুসলিম : ৪৮৭০) এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাওবাহ-ইস্তি্রফারের কারণ। আর আমাদের জন্য এটা উচ্চ পর্যায়ের একটি ইবাদাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিঞ্জার পর যে ইস্তিগ্রফার করতেন, তা-ও এর অন্তর্ভুক্ত। কারণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সগীরা ও কবীরা এই উভয় প্রকার গুনাহ থেকে মাস্ছুম। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে, “ফিকহে আকবর” এবং এর ব্যাখ্যাগ্রন্থসমূহ অধ্যয়ন করা যেতে পারে। বৃজুর্গানে ছ্বীনের একটি কথা হলো, “সৎ বান্দাদের নেক কাজসমূহ নৈকট্য প্রাপ্তদের ক্ষেত্রে পাপ বিবেচিত হয়”। কুরআন শরীফে যেখানেই কোন নবীর ভূল- ভ্রান্তির আলোচনা হয়েছে, তা মূলত উল্লেখিত বিষয়াদির আওতাভুক্ত। কিন্তু কিছু কিছু “গল্পবাজ' মুফাস্পীর এসব ঘটনা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, যা মূলত তত্ববিদদের নিকট উদ্ভট ও ভ্রান্ত বলে বিবেচিত। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, নবীর নুবৃওয়াতের স্তর বড় না বিলায়াতের স্তর বড়? অধমের মতে বিষয়টি মূলত শাব্দিক বিতর্ক। কারণ, শ্রেষ্ঠত্বের দ্বারা যদি উদ্দেশ্য হয় মাহবুবের মুশাহাদায় ২০৪

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।