Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান না। বরং আল্লাহর দরবারে তা কবুল হবে কি না, এই আশঙ্কায় তারা ভয় করতেই থাকে।” (তিরমিযি) প্রভুর দরবারে শিষ্টাচারিতা পালনে যে উদাসীনতা হয় তা থেকে তাওবাহ এ তাওবাহর দ্বারাই মূলত বিশেষ লোকদের যাত্রা শুরু হয়। তাদের জন্য এই তাওবাহ ওয়াজিব। সাধারণ লোকদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কারণ, এতেকরে তাদের সাধারণ জীবন ভেঙ্গে পড়ার উপক্রম হবে। উপরোল্লিখিত তাওবাহর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রকার এই তাওবাহর অন্তর্ভৃক্ত। এর সূচনা হয় মাওলা থেকে যে উদাসীনতার সৃষ্টি হয় তা থেকে তাওবাহর মাধ্যমে। আর মুশাহাদার ক্ষেত্রে যে অক্ষমতা প্রকাশ পায় তা থেকে তাওবাহ করার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে। বিস্তারিত বিবরণ বড় বড় গ্রন্থে লিপিবদ্ধ আছে। এখানে সংক্ষেপে কয়েকটি বিষয়ের উপর আলোচনা করা যাচ্ছে। ১. প্রত্যেক রাষ্ট্রে সাধারণ জনগণের জন্য কিছু আইন-কানুন থাকে। এসব মেনে চললে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের উপর কোন ধরপাকড় আসে না। কিন্তু রাজ দরবারে যে বিশেষ লোকজন থাকে, তাদের জন্য বিশেষ কিছু আইন-কানুন থাকে- যা তাদের জন্য মেনে চলা খুবই জরুরী। অন্যথায় শাস্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। এ শাস্তির প্রারম্ত হয় দরবার থেকে বহিষ্কারের মাধ্যমে আর যবনিকা হয় মৃত্যুদ- দ্বারা। আল্লাহ রাব্বুল আলামীনের কাছেও সাধারণ মানুষের জন্য কিছু সাধারণ আইন-কানুন আছে, এগুলো মেনে নিলে তাঁর পক্ষ থেকে কোন পাকড়াও আসে না। আর তাঁর মুশাহাদা লাভের অন্বেষী কিছু বিশেষ লোকের জন্য বিশেষ বিশেষ আইন-কানুন আছে। এগুলো তাদেরকে মেনে চলতে হবে। যেমন, আল্লাহ রাব্বুল আলামীন হলেন, লাতীফ ও খাবীর। এক মুহুর্তের জন্য তাঁর থেকে উদাসীন হওয়া, গাইকুল্লাহর দিকে দৃষ্টি দেওয়া অথবা তাঁর প্রতি মনোনিবেশের মাধ্যমে ডুবে যেতে উচ্চস্তরে না পৌঁছা ইত্যাদি বিষয় মূলত রাজ দরবারের শিষ্টাচার। কেউ যদি তা লঙ্ঘন করে, সে হয় তো দরবারে ইলাহী থেকে বহিগুকৃত হবে অথবা অন্য কোন শান্তি ভোগ করতে পারে। আম্বিয়ায়ে কিরামের ভুল-ভ্রান্তি মূলত এ প্রকারেরই অন্তর্ভূক্ত। আর এই উম্মাতের আউলিয়ায়ে কিরামের সাথেও অনুরূপ আচরণ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২০২

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।