Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান ঈদুল আযহার তারিখ। রাত ১২ টায় ছোটভাই মাওলানা মুজাম্মিল সাহেব তাঁর কামরায় উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি ভীষণ অসুস্থ। বার বার বলছিলেন, “ছাকারাতে মাউত বড়ই কষ্টদায়ক”। মাওলানা সাহেব ছোটভাইকে অসিয়ত করলেন: “আমার কুতুবখানা থেকে তাফসীরে রুহুল মা'আনী এবং ফাতওয়ায়ে শামী কানাইঘাট মাদ্রাসায় দান করে দিও। আমার ছেলেমেয়ে ও আত্মীয়-স্বজনকে আল্লাহর হাওলা করলাম।” এরপর পাঠ করতে লাগলেন: আল্লাহুম্মা বির-রাফীকিল আ'লা- (হে আল্লাহ! তুমি আমার সবচেয়ে বড় বন্ধু এবং তোমার সাথে মিলতে চাই)। এরপর তিনি যেনো ঘুমিয়ে গেলেন। কিন্তু আসলে ইতোমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরদিন (ঈদুল আযহার দিন) আসরের নামাযের পর কানাইঘাট মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়। বিশাল এই নামাযে জানাযায় লক্ষাধিক মানুষ উপস্থিত হলেন। অনেকের মুখে শোকগাথা এই পরক্তিটি শোনতে পাওয়া যায়: “দুঃখ রইলো কলিজায়, মুশাহিদ বায়মপুরী আর নাইরে দুনিয়ায়” (তথ্যসূত্র: জগন্নাথপুর পৌরসভাধীন ভবানীপুর গ্রামের কবি আবদুল মুকিত মুখতার)। এরপর মাদ্রাসার সামনেই তাঁকে সমাধিস্থ করা হয়। কবরের মাটিতে আতরের খুশবো: লাশ কবরহ্থ করার পর এক আশ্চর্য ব্যাপার পরিলক্ষিত হয়। কবর থেকে বেরিয়ে আসলো আতরের ঘ্বাণ। ভক্তরা মাটি তুলে নিতে লাগলেন। এভাবে বেশ কর্দিন চললো। উল্লেখ্য, হযরত বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে বেশ মিল পাওয়া যায়। উভয়ই ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং উভয়ের কবর থেকে ঘাণ বেরিয়েছে ও অনেকে মাটি নিয়েছেন। এছাড়া উভয়ের মৃত্য-দিবস ছিলো ঈদুল আযহার রাত। (আমরা যাদের উত্তরসূরী- হাফিয মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান) জ্ঞানের গভীরতা: হযরত বায়মপুরী সাহেবের ইন্তিকালের কিছুদিন পর সিলেট শহরের জামে মসজিদে এক শোক সভায় হযরত মাওলানা আব্দুল করীম সাহেব শায়খে কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “সিলেট বিভাগের যতো আলিম রয়েছেন তাদের সবার ইলম একত্রিত করলেও হযরত মাওলানা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহির ইলমের সামনে এই বলা চলে যে, মাওলানার হাঁটু পানিতে সবাই সাঁতরাতে পারবে।” হানাফী মাযহাবের উপর হযরতের গভীর জ্ঞানের পরিচায়ক একটি ঘটনার কথা শায়খে কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি উক্ত সভায় উল্লেখ করেন। তিনি বলেন, “একদা আমরা একত্রে পবিত্র হজ্জের উদ্দেশ্যে মক্কা ২০

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।