তাওবাহ অধ্যায় তাওবাহ অর্থ প্রত্যাবর্তন করা। এটা যদি মানুষের বিশেষণ হয় তাহলে এর অর্থ হবে, নিজের কৃত পাপের উপর লজ্জিত হয়ে মাওলার নিকট ফিরে যাওয়া, তাঁর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আর পাপ করবে না বলে প্রতিজ্ঞা করা। আর যখন তা আল্লাহর বিশেষণ হবে তখন এর অর্থ হয়, আল্লাহ তা'আলা তাঁর করুণা বান্দার দিকে ধাবিত করে দিলেন এবং স্বীয় ক্ষমা ঘোষণা করলেন। তাওবার প্রকার তাওবার অনেক প্রকার আছে। ১. পাপ থেকে তাওবাহ। ২. সৎকাজ সম্পাদনে যে অক্ষমতা ও উদাসীনতা হয় তা থেকে তাওবাহ করা। ৩. প্রভূর সামনে শিষ্টাচারিতা পালনে যে শিথিলতা হয় তা থেকে তাওবাহ করা। ৪. গাইকুল্লাহর দিকে মনোনিবেশ হওয়া থেকে তাওবাহ করা। ৫. গাইরুল্লাহর অনিষ্ট থেকে তাওবাহ করা। ৬. মাহবুবের মুশাহাদায় ডুবে থাকতে যে উদাসীনতার সৃষ্টি হয় তা থেকে তাওবাহ করা, অর্থাৎ মাহবুবের শান অনুযায়ী তাঁর জালাল ও জামালের মুশাহাদার মধ্যে ডুবে থাকতে যে অযোগ্যতার সৃষ্টি হয়, তা থেকে তাওবাহ করা। আর এটাই ছিলো সাইয়্যিল মুরসালীন এবং অন্যান্য উলুল আজম আম্বিয়ায়ে কিরামের তাওবাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওবাহকে 'প্বাইনে কালব' (০৪ ০৯০) আখ্যা দিয়েছেন। তিনি বলেন, -“আমার কালবে আচ্ছন্ন পড়ে যায়, আমি প্রত্যহ ১০০ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি।” (সহীহ মুসলিম : ৪৮৭০) এর দ্বারা প্রতীয়মান হয়, তাওবাহ থেকে মাকামাত শুরু হয় আর তা দিয়েই এর শেষ। হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “মাকামাতের প্রথম মধ্যম এবং শেষ স্তরই হলো তাওবাহ”। তাই জীবনের অন্তিম সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক হারে ইস্তিগ্বফারের নির্দেশ দেওয়া হয়েছিল। ১৯৮
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।