Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান কাইফিয়্যাত সৃষ্টি হয়। এই কাইফিয়্যাত দ্বারাই মূলত দায়িমী তাজাল্লি ও প্রত্যক্ষ সানিধ্যে পৌঁছা যায়। এই শাস্ত্রের আলিমদের মতে এগুলোই হলো আহওয়াল ও মাকামাত। অত্র গ্রন্থে এই আহওয়াল ও মাকামাত নিয়েই কিঞ্িৎ আলোকপাত করা হবে। হাল ও মাকামের সংজ্ঞায় উলামায়ে কিরামের অনেক অভিমত আছে। এই সংক্ষিপ্ত গ্রন্থে এগুলোর উপর বিস্তারিত আলোকপাত সম্ভব নয়। তবে প্রসিদ্ধ ক'টি অভিমত উল্লেখ করা যেতে পারে। আল-ইমামুল হুমাম আবু তালিব মাক্কী রাহমাতুল্লাহি আলাইহি রচিত গ্রন্থ “কুতুল কুলুব” (হৃদয়ের খোরাক) এর মধ্যে বলেন: ৭১৯) :3৮5 জী) এ 0৮16 ১০৬)১০৮ | ৬৪০। ০৬৩০৬ ২০০1০০০১০৮1 ০ ১০৯০) ০ ০১৯৯1৮৮৪০১৫ ৮০০৭ -“ইয়াকীনের মূল স্তর হলো ৯টি। আর এগুলোই মুলত মুত্তাকী লোকের আহওয়ালের মূল ভিত্তি। ১. তাওবাহ, ২. সবর, ৩. শুকর, ৪. রাজা (আশা- আকাক্সক্ষা), ৫. খাওফ (ভয়), ৬. যুহদ (পার্থিব মোহ ত্যাগ), ৭. তাওয়ান্কুল (আল্লাহর উপর ভরসা), ৮. রিযা (সন্তুষ্টি) এবং ৯. মুহাব্বাত”। অধমের মতে, এই তালিকার সাথে নিম্নবর্ণিত বিষয়গুলোও যুক্ত করা জরুরী। ১০. উনস (প্রশান্তি), ১১. ইখলাস (নিষ্ঠা), ১২. সিদ্বক (সত্যবাদিতা), ১৩. স্উবৃদিয়াত (উপাসনা), ১৪. মুশাহাদা (প্রত্যক্ষদর্শন) এবং ১৫. তাওহীদ। ইলমে তাসাওউফের মধ্যে এই পনেরটি মাকামাত নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ের শুরুর ক্ষেত্র ভিন্ন হলেও তাদের গন্তব্যস্থল একই। আর এগুলো মুলত তাওহীদে বিভিন্ন কাইফিয়্যাতের কারণে হয়ে থাকে। “একক সত্তাকে দেখি, একক সত্তার সাথে কথা বলি আর অনুসন্ধান করি সেই একক সত্তাকেই।”

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।