Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

তাহলিয়া তথা অলঙ্করণ অধ্যায় পূর্বে বর্ণিত মুসলিম শরীফের একটি হাদীসে উদ্ধৃত হয়েছিল, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ইসলামের একাংশ হলো পবিত্রতা। আর অপরাংশ হলো অলঙ্করণ। তাযকিয়া সম্পর্কে ইতোমধ্যে সবিস্তর আলোচনা হয়েছে। এখন তাহলিয়ার উপর একটু বিশদ ব্যাখ্যার প্রয়োজন। তাষকিয়ার সূচনা হয় বাহ্যিক পবিত্রতার দ্বারা। আর গাইরুল্লাহ থেকে নিজের হৃদয়কে পবিত্র করাই হলো এর চূড়ান্ত স্তর। ঠিক তদ্রপ তাহলিয়ার সুচনা হয় “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” থেকে আর শেষ স্তর হলো ঈমানে তাহকিকী এবং মাহবুবে হাকিকীর প্রত্যক্ষ সঙ্গলাভ। সূচনা এবং শেষের মধ্যে সমস্ত আকীদা, সৎকর্ম এবং উচ্চ স্তরসমূহ অন্তর্ভূক্ত আছে। সঠিক আকীদার দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাতে জামাআতের আকীদা। এ সম্পর্কে শত-সহত্র পুস্তকাদি লিখা হয়েছে। তাই এই সব্থক্ষিপ্ত গ্রন্থে এর আলোচনা নিগুপ্রয়োজন। তবে সালিকের কাছে এতটুকু নিবেদন, সে যেনো প্রথমেই নিজের আকীদাকে সুন্নাত জামাআতের আকীদা মুতাবিক গড়ে তুলে। এরপর ফিকাহর কিতাব অধ্যয়নের মাধ্যমে নিজের বাহ্যিক কাজকর্মের সংশোধন করে নেয়। এজন্য চার মাযহাবের কোন একটিকে যেনো সে অনুসরণ করে। নিজেকে মুজতাহিদ মনে করবে না। আর আজকাল তো কারো মধ্যে ইজতিহাদের শর্ত-শারাইত পাওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, গভীর জ্ঞানের অধিকারী হলে, চার মাযহাবের কোন একটি অনুসরণ করেও কুরআন ও সুন্নাহর আলোকে গবেষণা করা যাবে। আর এরকম যোগ্যতার অধিকারী না হলে, প্রতিটি কাজ-কর্মে কোন দ্বীনদার আলিমের দ্বারস্থ হবে। আল্লাহ তা'আলা বলেন, ৩৬৫ বের ৩] ৫2 081503 -“অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে।” (নাহল (১৬) : ৪৩) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 01620 11255 ৩৫ -“অক্ষমতা সমস্যার সমাধান হলো প্রশ্ন করা।” (আবু দাউদ) সহীহ আকীদা এবং নেক কাজের উপর অটল থাকলে, হৃদয়ের মধ্যে বিভিন্ন প্রকার অবস্থা বা ১৯৬

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।