Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান তুফিদুস সালিকীন ইলার রাহমান (এ গ্রন্থটির কথা আল-ফুরকানের শেষে মাওলানা সাহেব উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এই গ্রন্থটি আল-ফুরকানের দ্বিতীয় খণ্ড তবে এটি লিখেছিলেন কি না, সে তথ্য আমরা উদ্ধার করতে পরি নি)। এখানে উল্লেখ করা জরুরী মনে করছি যে, আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যেয়ে আমরা তাঁর সাহেবজাদা মাওলানা জামিল আহমদের সাথে সাক্ষাৎ করেছি। উপরোক্ত অপ্রকাশিত পাুলিপিগুলো সম্পর্কে প্রশ্ন করলে, তিনি জবাবে বললেন, একমাত্র তাফসীরে সূরা ফাতিহা গ্রন্থের আংশিক কিছু পাঙ্গুলিপি ছাড়া আর কিছুই নেই। অপরদিকে “আল্লামা মুশাহিদ বাইয়মপুরী (রহঃ): জীবন ও চিংতাধারা” গ্রন্থের লেখক অধ্যাপক মাওলানা মুহিববুর রহমান সাহেব লিখেছেন: “এ ছাড়া পাগুলিপি অবস্থায় যে কয়েকটি কিতাব এখনো তাঁর ঘরে দেখেছি সেগুলো হচ্ছে” ... এরপর তিনি উক্ত গ্রন্থগুলোর একটি তালিকা লিপিবদ্ধ করেছেন। (দেখুন উক্ত গ্রন্থের ৫৬ নং পৃষ্ঠা)। মহান হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির উল্লেখিত সকল কিতাবই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজনে অনূদিত হয়ে প্রকাশ হওয়া জরুরী থাকা সত্তেও তাঁর মৃত্যুর দীর্ঘ ৪০ বছর পরও এগুলো অপ্রকাশিত রয়েছে। আমরা সবার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, “জাতীয় সম্পদ" এসব কিতাবের পাঙ্জুলিপি সংগ্রহ করে যে কোন উপায়ে প্রকাশের ব্যবস্থা নেওয়া সকলের ঈমানী দায়িত্ব। এ ব্যাপারে “খানকায়ে আমীনিয়া- আসগরিয়া*র কর্তৃপক্ষ প্রয়োজনে সর্বাত্মক সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ। ইন্তিকাল: যুগের মহান জ্ঞানতাপস, ওলিয়ে কামিল আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র ৬৩ বছর বয়সে, ৭ ফেব্রুয়ারী ১৯৭১ ঈসায়ী সালে এই মায়াবী ধরাধাম থেকে বিদায় গ্রহণ করেন। মৃত্যুর মাত্র তিনদিন পূর্বে একটি সভায় ওয়াজ প্রদানকালে পবিত্র কুরআনের এই আয়াত দু”টি তিনি কাঁদতে কাঁদতে পাঠ করেন: 359 ০৫ ৩8 ৩)” 0১5৪৮ ৬৪০ ০৩০ ৩০০০ ০৪ -“খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্বরিণীতে। যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সানিধ্যে।”(কামার (৫৪) ৫৪-৫৫)। এরপর দীর্ঘ দু"আ করলেন। শুক্রবার রাতে সফর থেকে বাড়িতে প্রত্যাবর্তন কুরবানীর জন্য একটি গরু ক্রয় করলেন। উল্লেখ্য পরদিন রবিবার ছিলো পবিত্র ১৯

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।