আল-ফুরকান ৬০৪35 ১851 -“তোমাদের পরস্পরের রক্ত, অর্থ-সম্পদ এবং সম্মানহানি একে অন্যের জন্য হারাম, যেমন নাকি তোমাদের এই শহর, এই মাস এবং আজকের এই দিন তোমাদের জন্য হারাম। আমি কি পৌঁছে দিয়েছি?” (সহীহ বুখারী : ১৬২৫, মুসলিম) আবু দারদা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি তার ভাইয়ের মর্যাদা রক্ষা করলো, কিয়ামতের দিন আল্লাহ তার মুখমণ্ডল থেকে আগুনকে বারণ করে রাখবেন।” (সুনানে তিরমিযি) ইমাম আহমদ আসমা বিনতে ইয়াজিদ রাদ্বিআল্লাহু আনহা থেকে এই হাদীসটি একটু অতিরিক্ত বাক্যসহ বর্ণনা করেন, “আল্লাহর জন্য এটা আবশ্যক হয়ে যায় যে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।” (আহমদ) টীকা: কোন মুসলমান যদি ন্যায়পরায়ণ হন, অথবা তার অবস্থা যদি অজানা থাকে, তবে তার গীবত করা হারাম। কেউ যদি প্রকাশ্য ফাসিক, অত্যাচারী শাসক অথবা পথভ্রষ্টকারী আলিম হয়, তবে তাদের ক্ষেত্রে গীবত করা হারাম নয়। হযরত হাসান বসরী, ইব্রাহীম নাখয়ী এবং অন্যান্য বুজুর্গানে দ্বীনের বক্তব্য হলো, 2০-২]| ৮০১ ০০১০9০০0017 ৮৪ ৯ ০৭৯ ৬১৩ “তিনদল মানুষের সমালোচনা করা গীবত নয়: ১. অত্যাচারী শাসক, ২. বিদআতী ও ৩. প্রকাশ্যে পাপাচারী।” (ইবনে আবিদ দুনিয়া : ২২৫, ইত্যাদি) হাদীস বর্ণনাকারীদের নিয়ে গবেষণা ও ভালোমন্দ বিশ্লেষণ করা কেবল জাইযই নয় বরং দ্বীনের হিফাজতের জন্য তা ওয়াজিব। এটাই হলো উম্মতের ইজমা। এ ব্যাপারে হযরত আয়িশা সিদ্দীকা রাদ্বিআল্লাহু আনহার একটি হাদীস উল্লেখ করা যেতে পারে: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একব্যক্তিকে বলেছিলেন, ১০ ৬৪ 7183০ ৮15৪ -“আশিরার ভাই বা পুত্র খুবই নিকৃষ্ট।” (সহীহ বুখারী : ৫৫৯৪) গীবতের কাফফারা হলো সমালোচিত ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া। কোন কোন হাদীসে এরকম বর্ণনাও পাওয়া যায়, যদি সে মৃত্যুবরণ করে, তরা জন্য দু'আ করা। এতে আশা করা যায় ক্ষমা পাওয়া যাবে। তালিবে মাওলাকে বান্দাগণের অধিকারের প্রতি ১৮৬
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।