Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান “মওযুয়াত" গ্রন্থে বলেন, শতাধিক সাহাবী উক্ত হাদীসখানা বর্ণনা করেছেন। পৃথিবীতে এরকম কোন কৃওলি (বাচনিক) হাদীস আর দ্বিতীয়টি পাওয়া যায় নি। হাফিজ যাইনুদ্দীন ইরাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি কোন মুত্তাকী হাদীস বিশেষজ্ঞের কাছ থেকে হাদীস বর্ণনার অনুমতি পায় নি, তার জন্য আল্লাহর রাসূলের হাদীস বর্ণনা বৈধ নয়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলামায়ে কিরামের একমত্য হলো মিথ্যা বলা হারাম। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলা যে আরো কত বড়ো পাপ তাতো সহজেই অনুমেয়। কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ ও কর্ম হলো শরীয়ত। তাবারানী স্বীয় গ্রন্থ "মু'জামে আওসাতে” ইবনে আদি তাঁর “কামিলে" এবং অন্যান্য মুহাদ্দিস লম্বা একটি বর্ণনায় এ বিষয় নিয়ে আলোচনা করেন, যার সারকথা হলো: যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধর্মীয় ও পার্থিব কোন বিষয়-আশয়ের উপর মিথ্যারোপ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই, হে তালিবে সাদিক! যদি হিদায়াত লাভে ধন্য হও, তবে আল্লাহ ও তাঁর রাসুলের কথাবার্তা বর্ণনায় খুব সতর্কতা অবলম্বন করবে। গীবত কারো পশ্চাতে সমালোচনা করাকে গীবত বলা হয়। এটা জঘন্য একটি অপরাধ এবং হারাম। সমালোচিত ব্যক্তি যদি সমালোচককে ক্ষমা না করে তবে আর ক্ষমা পাওয়ার আশা নেই। হাশরের ময়দানে আল্লাহ তা'আলা গীবতকারীর সমস্ত নেকী এবং পূণ্য তার সমালোচিত ব্যক্তিকে দিয়ে দেবেন। তার যদি পুণ্য না থাকে বা যথেষ্ট না হয়, তাহলে সমালোচিত ব্যক্তির সমস্ত পাপ তাকে প্রদান করবেন। মাওলার পথে সালিককে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আল্লাহ তা'আলা বলেন, ১5১৫০৬4৬৫১৩ তক কঞ্ -“(মু'মিনগণ) তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক, নিশ্চয় কতক ধারণা গোনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে, তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে?।” (হুজুরাত (৪৯) : ১২) আবু বাকরা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজ্জের খুতবায় বলেন, ১৮৫

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।