আল-ফুরকান মিথ্যা শপথ অতীত কোন বিষয়ের উপর জেনে শুনে মিথ্যা শপথ করা কবীরা গ্তনাহ। আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কবীরা গুনাহসমূহ হলো, আল্লাহর সাথে শরীক করা, মাতা-পিতার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা এবং মিথ্যা শপথ করা।” (সহীহ বুখারী) আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৯ ৩৯০৮০ ৭ 0৩৬০৯৫০৬০৩৬ -“যে ব্যক্তি কোন মুসলমানের মাল আত্মসাতের জন্য মিথ্যা শপথ করলো, সে কিয়ামত দিবসে আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে, তিনি তার উপর ক্রোধান্বিত।” (সহীহ বুখারী : ৪১৮৫, মুসলিম, আহমদ, তাইয়ালাসি) আল্লাহ তাআলার যাত ও সিফাত এবং দ্বীনের খিলাফ কথাবার্তা এটা একটি জঘন্য কাজ এবং হারাম। কখনো কখনো কোন মানুষ এরকম কথা বলে কাফির, যিন্দিক ও মুলহিদে পরিণত হয়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত জ্ঞানের উল্টো কথা বলা হারাম এবং এটা কুফরের মধ্যে পৌঁছে দেয়। তাঁর ইলম হলো ইলমুল ওয়াহী। ইলমুবল ওয়াহী ছাড়া বাকী অন্যান্য জ্ঞান-বিজ্ঞান তরীকতের মাশাইখের মতে জল্পনা-কল্পনা এবং কিছু ধারণার নাম। এসবকে ইলম জ্ঞান করাই মূর্খতা। এটাই (অর্থাৎ ইলমুল ওয়াহী) হলো ইলমে হাকিকী যার দ্বারা মানুষ তার সূচনা ও গন্তব্যস্থল সম্পর্কে অবগত হতে পারে এবং এ থেকে সেই গন্তব্যস্থলে পৌঁছার আগ্রহ জন্মে। হৃদয়ে খালিক ও রাহীমের সাথে নিতান্ত ভালোবাসার সৃষ্টি হয়। একজন আশিক যেমন তার মাশুকের সাক্ষাতে ব্যস্ত থাকে ঠিক এভাবে প্রকৃত একজন মানুষও তার মাওলায়ে হাকিকী ও মাহবুবে আযমের সাক্ষাতের প্রস্তুতিতে সব সময় ব্যস্ত থাকে। এই প্রস্তুতির ব্যস্ততা মাহবুব ছাড়া অন্য সবকিছুর সামনে সে অন্ধ ও বধির হয়ে যায়। এ অবস্থা সৃষ্টি হয় একমাত্র ১৮২
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।