আল-ফুরকান -“নুবুওয়াতের পূর্বে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিজ্ঞা করেছিলাম: এক স্থানে আমি অবস্থানরত ছিলাম, তখন আমি তাঁকে বলেছিলাম, আপনি এখানে থাকুন আমি আসছি। কিন্তু আমি ভুলে যাই। আমি যখন তৃতীয় দিন ফিরে আসলাম, তখন তাঁকে উক্ত স্থানেই পেলাম।” (সুনানে আবু দাউদ : ৪৩৪৪) হযরত আবু বাকরা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, -“আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবগত করবো না? এ কথাটি তিনি তিনবার বললেন, আমরা বললাম, হ্যাঁ অবশ্যই! তিনি বললেন, আল্লাহর সাথে অংশীদার বানানো এবং মাতা-পিতার অবাধ্যতা করা। একথা বলে তিনি হেলান দিয়ে বসে পড়লেন এবং বললেন, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো! তোমরা মিথ্যা কথা থেকে বেচে থাকো! এ কথাটি বার বার বলতে থাকেন। আমরা মনে মনে ভাবলাম, আহ! তিনি যদি নীরব হয়ে যেতেন।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ০ -- -“চারটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, তাহলে ছুনিয়ার সবকিছুই যদি নিঃশেষ হয়ে যায় তবুও তোমার ক্ষতি হবে না: ১. সত্য বলা, ২. আমানতের হিফাজত, ৩. সদাচার এবং ৪. খাবারে পবিভ্রতা।” (মুসনাদে আহমদ : ৬৩৬৫, তাবারানী, বাইহাকী) মিথ্যা সাক্ষ্য প্রদান এটা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। এই পাপের দ্বারা অন্তরাতআ কালো হয়ে যায়। আল্লাহ তা'আলা বলেন, 255 ৯ 46:25 82855801192 ৯ -“তোমরা সাক্ষ্য গোপন করো না, যে কেউ তা গোপন করবে, তার অন্তর পাপপূর্ণ হবে।” (বাকারাহ (২) : ২৮৩) ১৮০
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।