Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া তরীকার শায়খ। সে হিসাবে মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহিও স্বীয় মুর্শিদের নিকট থেকে নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া তরীকানুযায়ী খিলাফত লাভ করেন। অন্যান্য তরীকায়ও তিনি কামালাতের অধিকারী ছিলেন। রচনাবলি: হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি আরবী, উর্দু ও বাংলা ভাষায় বেশ ক”টি গ্রন্থ রচনা করে গিয়েছেন। বিভিন্ন সুত্র মতে তাঁর রচিত ্ন্থাদি হলো: ১. ফাতহুল কারীম ফী ছিয়াছাতিন্নাবিয়্িল আমীন (রাজনীতিক আলোচনা) - গ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক “ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার” নামকরণে অনুদিত হয়ে প্রকাশিত হয়েছে। ২. আল- ফুরকান বাইনাল হারে ওয়াল বাতিল ফী ইলমিত তাসাওউফে ওয়াল ইহসান (ইলমে মা'রিফাতের সঠিক ব্যাখ্যা) - উর্দু ও আরবী ভাষায় রচিত এই গ্রন্থটি প্রথম প্রকাশ হয় ১৯৫৫ ঈসায়ী; ৩. সত্যের আলো (প্রথম ও দ্বিতীয় খণ্ড) - প্রথম খণ্ডে মাওলানা সাহেব ইসলামী দৃষ্টিকোণ থেকে সীরাত, ইতিহাস ও বিজ্ঞানের উপর সূক্ষ্ম আলোচনা করেছেন। দ্বিতীয় খণ্ডে দু”টি মতভেদপূর্ণ ফাতওয়ার উপর ব্যাখ্যা তুলে ধরেছেন। এর একটি হলো তাহাজ্জুদের নামায জামাআতে পড়া ও দ্বিতীয়টি হলো ঈদের চাঁদ স্বচক্ষে না দেখে সরকারী আদেশের ভিক্তিতে ঈদ পালন সম্পর্কিত। এ ্রন্থ ছু'৫3টা বাংলা ভাষায় রচিত। ৩. আল বুরহান আলা ইস্তিহবাবে ছিমাইল কুরআন (আরবী) - এই গ্রহটি হযরতের সাহেবজাদা মাওলানা জামিল আহমদ সাহেব সম্প্রতি মূল আরবী ভাষায়) প্রকাশ করেছেন। ৪. বিশ্ব রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাংলা ভাষায় চার খণ্ডে সমাপ্ত সীরাতণ্রন্থ) - এটি অপ্রকাশিত। গ্রহ্টির পার্ুলিপি কোথায় আছে জানা যায় নি। ৫. মুশকিলাতে কুরআন ও হাদীস (আরবী ভাষায় রচিত প্রকাণ্ড কিতাব - অপ্রকাশিত) - এই গ্রন্থটির পাঙুলিপি কোথায় আছে জানা যায় নি। ৬. তাফসীরে সুরা ফাতিহা (আরবী - অপ্রকাশিত) - এই গ্রন্থের আংশিক পাুলিপি হযরতের সাহেবজাদা মাওলানা জামিল আহমদ সাহেবের নিকট সংরক্ষিত আছে। ৭. আল-কিরাতু খালফাল ইমাম (আরবী - অপ্রকাশিত) - পার্ুলিপির সন্ধান মিলে নি। ৮. তাহকীকে রুইয়াতে হিলাল (আরবী - অপ্রকাশিত) - পাঙুলিপি কোথায় আছে জানা যায় নি। ৯. কাওয়ায়িদে উর্দু (উর্দু) - এটাও একটি অপ্রকাশিত কিতাব। এই কিতাবের পারগ্ুলিপির খবরও কেউ জানেন না। ১০. ইজহারে হাক (বাংলা) - কওমী ও আলিয়া মাদ্রাসা এবং রাজনীতি বিষয়ক গ্রন্থ। মাওলানা হারুনুর রশীদ শ্রীপুরী গ্রন্থটি সংগ্রহ করে প্রকাশ করেছেন। ১১. রিসালাত মুতাআল্লিকাতিয যাকাত (আরবী) - যাকাত বিষয়ক একটি গ্রন্থ (অপ্রকাশিত)। ১২. ইসলামে ভোট ও ভোটাধিকার - গ্রন্থটি প্রকাশিত। ১৩. আযকার ১৮

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।