আল-ফুরকান প্রকার আছে যা মাকরুহ এবং মুশতাবাহ (সন্দেহযুক্ত) বস্তুর অন্তর্ভক্ত। সালিককে অবশ্যই নিজের পেটকে সন্দেহযুক্ত বস্তু থেকে পবিত্র রাখতে হবে। সহীহ বুখারীতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হালাল ও হারাম উভয়টাই পরিষ্কারভাবে বর্ণিত হয়ে গেছে। উভয়টার মধ্যে কিছু সন্দেহযুক্ত বস্তু আছে। যে সন্দেহজনক বন্ত থেকে নিজেকে বাঁচাতে পারলো, সে তার দ্বীনকে হিফাজত করলো।” ২. এ হারাম বন্ত যা সত্তাগত দিক দিয়ে ক্ষতিকর নয় কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে আখিরাতের পথের সালিকের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং অতিরিক্ত খাওয়া এবং অতিরিক্ত ব্যয় করা যাকে ইসরাফ বলা হয়, তা-ই এই প্রকারের অন্তর্ভূক্ত। অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশী খরচ করা কিংবা কোন মাকরুহ অথবা সন্দেহযুক্ত পথে অর্থ ব্যয় করা। যেমন নাচ, গান, তামাশায় টাকা-পয়সা খরচ করা। ইসরাফ করা হারাম। আল্লাহ তা'আলা বলেন, 15565403554 0 ০৮5816171156 2১541 ৫ অতিশয় অকৃতজ্ঞ।” (বনী ইসরাঈল (১৭) : ২৭) জিহ্বার আপদসমূহ হে আল্লাহ! আমি আপনার কাছে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ, আপনার যাত ও সিফাত সম্পর্কে শরীয়তের খিলাফ কোন কথা, গীবত, চুগলখোরী, অতিভক্তি, হাঙ্গামা, গালিগালাজ, নির্লজ্জতা, ঠাট্টা-মশকরা, মানুষকে কষ্ট দেওয়া ও অহেতুক কথাবার্তা বলা থেকে আশ্রয় চাচ্ছি। মাওলার পথের সালিকের জন্য আবশ্যক হলো নিজ যবানকে হিফাজত করা। এই জিহ্বার মাধ্যমেই মানুষকে আল্লাহর পথে আহ্বান করা যায় আর শয়তানের পথেও। এর দ্বারা যেমন হকের হিফাজত হয় তদ্রপ বাতিলেরও। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ০9115 020$ ১৯খু। উিন9 4১৩ ৩28 ৩৫ ৬ -“যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের উপর বিশ্বাস রাখে, সে যেনো কল্যাণকর কথা বলে, না হয় নিশ্চুপ থাকে।” (সহীহ বুখারী : ৫৫৯) হাদীসের ভাষ্য ১৭৩
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।