Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান -“তখন যে ব্যক্তি সীমালজ্ঘন করেছে; এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।” (নাধিয়াত (৭৯) : ৩৭-৪১)” এখানে স্মরণ রাখা জরুরী, গরীব দ্বারা এ লোক উদ্দেশ্য নয়, যে নিজেকে হীন মনে করে বরং উদ্দেশ্য হলো, এ লোক যার হৃদয় ধনী। আর তার কাছে এ পরিমাণ মাল আছে যা, তাকে অন্যের কাছে সাওয়াল করা থেকে রক্ষা করে। আর এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীসের ভাষ্য যা তিনি ছু'আর মধ্যে বলতেন, ৩৩ ০৬01 92016 28 -“হে আল্লাহ! আপনি মুহাম্মদের পরিবারকে প্রয়োজন-মাফিক রিজিক দান করুন”। হে আল্লাহ! আমি আপনার কাছেই আমার মুখাপেক্ষিতা পেশ করছি আর কারো কাছে নয়। আপনার কাছেই আমি ছোট অন্য কারো কাছে নয় এবং আমি আপনারই ভয় কামনা করি, অন্য কারো নয়। হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “ম্বীয় মাহবুব আল্লাহ তা”আলার মুখাপেক্ষী হওয়াই হলো রূহের আসল মুখাপেক্ষিতা। আর চুড়ান্ত পর্যায়ে ধণাট্যতা হলো মাহবুবে হাকিকীর হুজুরী হাসিলের মাধ্যমে অন্য সব থেকে বিমুখ হয়ে যাওয়া”। পেটের চাহিদা পুরণে পাপ থেকে পবিত্রতা অর্জন খানাপিনার মধ্যে পবিত্রতা অর্জন: হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুস সালিকীনে লিখেন: পানাহারে মুলত ক্ষতিকর বিষয় হলো ছু'্রকার। ১. যা স্তাগতভাবেই ক্ষতিকর। যেমন হারাম বন্তুসমূহ। এটাও আবার দু'প্রকার: (ক) যা আল্লাহর নিকট অস্তিত্বগতভাবে হারাম, যেমন রক্ত, মদ, “আনইয়াব" তথা তীক্ষ দাঁতধারী প্রাণী যেমন- হাতী, সিংহ এবং শূকর ইত্যাদি। এভাবে হিংস্র পাখিও নিষিদ্ধ। (খ) যেসব হারাম বস্তকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের অধিকার রক্ষার্থে হারাম ঘোষণা করেছেন। যেমন চুরি, আত্মসাৎ এবং কারো অসন্তুষ্টিতে গৃহীত মাল। এই প্রকার নিষিদ্ধ বিষয়াদির সাথে আরো অনেক ১৭২

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।