আল-ফুরকান এক দু'টো কিতাব রচনা করেন। এগুলো তার উত্তাদের নামেই প্রকাশিত হয়। হযরত মুশাহিদ সাহেব বাড়িতে ফিরে এসে পুনরায় কানাইঘাটের রাহমানিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করলেন। কিন্তু জ্ঞানান্বেষার প্রচ- প্রভাব থেকে তিনি তখনও মুক্ত হতে পারলেন না। বাস্তবে জ্ঞানান্বেষীরা এরূপই হয়ে থাকেন। আর ইলমে ওহীর জ্ঞান তো অসীম। এ জ্ঞান আহরণের সীমা নেই। মৃত্যুর পূর্ব পর্যন্ত মহাসত্যের এই জ্ঞানের প্রতি আকর্ষণ সর্বদা বাড়তেই থাকে। সুতরাং হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি আবারো ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন ইলমে দ্বীনের উচ্চতর শিক্ষার্থী হিসাবে। তিনি ১৩৫৬ হিজরীর জুমাদিউচ্ছানী মাসে বিশ্ববিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দে গমন করলেন। এখানে সকল বিষয়ে চুড়ান্ত পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করে পাশ করেন। এছাড়া যুগশ্রেষ্ঠ ওলি-আল্লাহ শায়খুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সানিধ্য লাভে ধন্য হন। তিনি দীর্ঘ দেড় বছর হযরতের খিদমাতে ছিলেন। দেওবন্দ থেকে দেশে প্রত্যাবর্তন করে মাওলানা সাহেব বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যাপনা শুরু করেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শাইখুল হাদীস হিসাবে শিক্ষার আলো ছড়িয়ে দিলেছিলেন ওগুলোর মধ্যে প্রধান ক'টি হলো সিলেট মাদ্রাসা, ভারতের বদরপুর মাদ্রাসা এবং যুক্ত প্রদেশের রামপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। তিনি জীবনের শেষাংশে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় মুহতামীম ও শাইখুল হাদীস হিসাবে দায়িত্পালন করে গেছেন। ইলমে তাসাওউফের সন্ধানে: প্রাথমিকভাবে হাকীমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তাঁর ইসলাহী সম্পর্ক গড়ে ওঠে। এরপর স্বীয় উস্তাদ শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে তাসাওউফের সবক গ্রহণ করেন। অবশেষে চূড়ান্ত পর্যায়ে আত্মশুদ্ধির আকাক্সক্ষায় তিনি সে যুগের প্রখ্যাত শাইখ হযরত মাওলানা ইয়াকুব বদরপুরী রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণ করে তরীকতের উচ্চতর স্তরে উপনীত হন। “আল-ফুরকানে' (অত্র কিতাবে) তিনি স্বীয় মুর্শিদের নামোল্লেখ না করে শুধু লিখেছেন, “শায়খ মুদ্দাজিলুহু”। হযরত ইয়াকুব বদরপুরী রাহমাতুল্লাহি ছিলেন শাইখুল মাশাইখ হযরত মাওলানা হাফিয আহমদ জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলীফা। উল্লেখ্য হাফিয আহমদ রাহমাতুল্লাহি আলাইহির মুর্শিদ ছিলেন যুগশ্রেষ্ঠ শাইখ হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহি। এই সিলসিলার সকলেই ছিলেন ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।