Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান তাহলো, উভয় বিষয় সম্পর্কেই অনেক হাদীসের বর্ণনা এসেছে। উপরোল্লিখিত হাদীসসমূহ থেকে জানা গেল, গরীবরা ধনীদের ৫০০ বছর পূর্বে জান্নাতে যাবে। এতে দারিদ্যতার ফজিলত প্রমাণিত হয়। একইভাবে যেসব হাদীসে খাবার খাওয়ানো, মালের মাধ্যমে ইসলামের খিদমাত করা এবং দরিদ্র, ইয়াতীম ও বিধবার জন্য অর্থব্যয়ের ফজিলত এসেছে, তা মূলত ধনী লোকেরই ফজিলত। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 4৩৩৪ টি এএ ১৯০৬৯ ৩৭৪ অর্জ9 আট এ এ ৮৮ 39০3 78316 -“বিধবা ও ইয়াতীমদের জন্য সাহায্যের প্রচেষ্টাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদ, নিরলস নামাধী এবং লাগাতার রোযাদারের মতো।” (সহীহ বুখারী : ৫৫৪৮) অপর বর্ণনায় আছে, “সে হচ্ছে নামাযে দপ্তায়মানকারী লোকের মতো যে নাকি কখনো অলস হয় না এবং এ রোজাদারের মতো যে ইফতার করে না”। অন্য আরেকটি হাদীসে আছে, 50 (6 5505 2548 950 ও আক আরা ৩৪ ৩9 -“জান্নাতের মধ্যে আমি এবং ইয়াতীমের জিম্মাদার অনুরূপভাবে থাকবো; একথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা অঙ্গুলির দিকে ইশারা করলেন।” (সহীহ বুখারী : ৪৮৯২) ইসলামের খিদমাতে অর্থব্যয়ের মতো বড় ফজিলত আর কী হতে পারে? আর এজন্যই এক লোকের উপর আরেক লোকের একচেটিয়া প্রাধান্য দেওয়া একটু কঠিন ব্যাপার। মালের পরীক্ষা এতো কঠিন যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এক ব্যক্তির জন্য প্রথমসারীর স্তরে উপনীত হওয়া কষ্টসাধ্য হয়। যদি সে দুনিয়াতে উত্তীর্ণ হয়ে যায়, তবে তো জান্নাতের ভর্তি পরীক্ষায় তাকে অপেক্ষা করতে হবে পাঁচ শত বছর। পক্ষান্তরে দরিদ্রের পরীক্ষা অত্যন্ত সহজ, ছুনিয়ার জীবনে যদি কেউ এই সহজ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে তো সে চুড়ান্ত সফল। কারণ, তার জন্য জান্নাতের কোন ভর্তি পরীক্ষা নেই। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এবং আউলিয়ায়ে কিরাম রাহিমাহুমুল্লাহ এই উভয় পরীক্ষার ভালো-মন্দ পরিণাম সম্পর্কে অবগত ছিলেন। তাই তাঁরা তাঁদের কথা ও কর্ম দ্বারা মানুষকে দারিদ্যের পরীক্ষার হলের দিকে আহ্বান করেছেন। যাতে মানুষ অত্যন্ত সহজে তার মাওলা ও মাহবুবের ১৬৭

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।