আল-ফুরকান ৪০৯৯ ০১০ ৩০ ১৪ ৩1০ ৮০1৩ *৩৪৩৭। 25৮1৩! -“এ লোকটি হলো সৃষ্টির নিকৃষ্ট জীব যার মধ্যে পার্থিব দরিদ্রতা এবং পরকালীন শাস্তির সমন্বয় ঘটে।” [সুনানে ইবনে মাযাহ, হাকীম) হাদীসে বর্ণিত ধনী দ্বারা এ লোক উদ্দেশ্য যে শরীয়তের পূর্ণ পাবন্দ। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে সদা মত্ত। অহঙ্কার লোভ লালসা এবং কৃপণতা থেকে তার হৃদয় অনেক দূরে। দিনে রাতে মাওলার সন্তুষ্টি লাভের জন্য উদার মনে ব্যয় করতে সে অভ্যস্ত। অর্থের প্রাচুর্য থাকা সত্বেও তার হৃদয় অর্থলিগ্সা থেকে বিচ্ছিন্ন, আর মাওলার প্রেমে পরিপূর্ণ। হযরত ওয়াসাল্লাম বলেন, -“কৃতজ্ঞপরায়ণ আহার গ্রহণকারী ব্যক্তির বিনিময় হলো ধৈর্যশীল সিয়াম পালনকারীর সমতৃল্য।” (হাকীম : ৭৩০২, ইবনে হিব্বান) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ও এু। এন এর এ ও “নিশ্চয় আল্লাহ তা'আলা পরহেজগার এবং লুকিয়ে থাকা ধনী লোককে ভালোবাসেন।” (সহীহ মুসলিম : ৫২৬৬) আসলে, এসব ভালো গুণ অনেক কম ধনী লোকদের মধ্যেই পাওয়া যায়। আর এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ জান্নাতবাসী দরিদ্র ও নিঃস্বদের মধ্য থেকে হবে। কারণ, অর্থ-সম্পদের পরীক্ষা দরিদ্রতার পরীক্ষার চেয়ে অনেক কঠিন। আর কঠিন পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা আসলেই কম হয়ে থাকে। সম্পদ ও দারিদ্যের পরীক্ষা দু্টি ভিন্ন জিনিস। এই ছুই পরীক্ষায় উত্তীর্ণকারীদের মধ্যে কারা শ্রেষ্ঠ ধার্য হবে, সে বিষয়টি বিশ্লেষণসাপেক্ষ। মুহাদ্দিসীনে কিরাম ও সুফিয়ায়ে ইযাম এ বিষয়ে অনেক আলোচনা করেছেন। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি “ফাতহুল বারী”তে পরিতৃপ্তিকর আলোচনা করেছেন। আল্লামা জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহিও “ইতহাফে"র মধ্যে এ সম্পর্কে কিঞিৎ আলোকপাত করেছেন। কুরআনে কারীম, হাদীসে নববী এবং মাশাইখে দ্বীনের লেখনী থেকে এই অধমের কাছে যে বিষয়টি পরিষ্কার হয়েছে ১৬৬
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।