হুবে ছুনিয়া : চতুর্থ অধ্যায় বুজুর্গানে দ্বীনের একটি কথা হলো, 2৮ (৮ ০৮1) ৩১-)। ₹- “দুনিয়ার প্রেমই হলো সমস্ত পাপের মূল” (বাক্যটি হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে মুরসাল সুত্রে বর্ণিত একটি হাদীস। মিশকাত) যদিও পার্থিব আসক্তির সাথে অন্তরের সমস্ত মন্দ গুণের সম্পর্ক আছে, তথাপি নিম্ন বর্ণিত রোগসমূহের সম্পর্ক খুবই গভীর। আসলে এগুলোই হলো অন্যান্য রোগের মূল। ১. লোভ, ২. অহঙ্কার, ৩. কৃপণতা, ৪. খ্যাতির আসক্তি এবং ৫. মাওলা থেকে উদাসীনতা । লোভ ও অহঙ্কার সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে। কৃপণতা সম্পর্কে অনেক আয়াতে কারীমা ও হাদীস শরীফেরও বর্ণনা হয়েছে। এসব পাপ থেকে পবিত্রতা লাভ করা তালিবে মাওলার জন্য একান্ত জরুরী। যাকে আল্লাহ তা"আলা সীরাতে মুস্তাকীম দান করেছেন, সে যেনো মুসলিম সমাজকে ইতোপূর্বে উদ্ধৃত হযরত জাবির রাদ্বিআল্লাহু আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদ্বিআল্লাহু আনহু বর্ণিত হাদীসখানা বুঝিয়ে দেন। উক্ত হাদীসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতার অশুভ পরিণাম যেমন, দাঙ্গা-হাঙ্গামা, রক্তপাত, হারামকে হালাল জ্ঞান করা, আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করা, অবাধ্যতা, মিথ্যা প্রতারণা এবং জুলুম-নিপীড়ন সম্পর্কে আলোচনা করেছেন। উম্মতে মুসলিমার জন্য আবশ্যক হলো, আজ তারা পাশ্চাত্যের অনুকরণে অর্থ সঞ্চয়ের যেসব নতুন নতুন পন্থাবলম্বন করছে, আর কৃপণতার চরম স্তরকে নিতান্ত নৈপুণ্যতা জ্ঞান করছে, তা থেকে অতি দ্রুত তাওবাহ করা। কারণ, এগুলোই হলো ধ্বংসের মূল কারণ। খ্যাতির লোভ এটি একটি ব্যাধি। এ থেকে পবিত্রা অর্জন অত্যন্ত জরুরী। আল্লাহ তা”আলা বলেন: এ ০ টি ও 286 ৫ ১৪ পু চি ০1০৩৫ পা ৯৮৫ ্ ৪ 28019 1১৬ ১3 02931 ৯19০ ৩9১9 মু 85 ১০৯১ 214 ৬৩ ০261 ১৬২
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।