আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি ক্ষিপ্ত জীবন ও কর্ম জন্ম ও শিক্ষা: ইলমে শরীয়ত ও তরীকতের মহান সাধক, হাদীসে নববীর জ্ঞানপিপাসু, ওলীয়ে কামিল হযরত মাওলানা মুহাম্মাদ মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি ১৩২৭ হিজরীর (১৯০৮ ঈসায়ী) মুহাররম মাসে কানাইঘাট উপজেলার অন্তর্গত বায়মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম কারী মুহাম্মদ আলীম ও মাতার নাম মরহুমা মুছাম্মাত সাফিয়া। বাল্যকালেই মুশাহিদ সাহেব তাঁর পিতাকে হারান। মাতা সাফিয়া পবিত্র কুরআনের হাফিজা ছিলেন। তার শিক্ষাজীবন স্লেহময়ী দীনদার মায়ের কাছেই শুরু হয়। এরপর ৭ বছর বয়সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে তিন বছর লেখাপড়া শেষে অত্যন্ত কৃতীত্ের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এই অল্প বয়সেই মুশাহিদ সাহেবের আল্লাহ-প্রদত্ত উন্নত মেধা অনেকের নিকট ধরা পড়ে। স্কুলের প্রধান শিক্ষক এই মেধাবী ছেলের প্রতি মুদ্ধ হয়ে প্রস্তাব করলেন মুশাহিদকে উচ্চশিক্ষা প্রদানে তিনি নিজেই যাবতীয় খরচ বহন করবেন। কিন্তু যিনি হবেন ইলমে দ্বীন তথা ইলমে নববীর এক বিরাট জ্ঞান ভাগ্তারের অধিকারী তিনি কি আর জাগতিক জ্ঞানলাভের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন? সুতরাং সেই ছোট্ট বয়সেই তাঁর মন ইলমে ছ্বীনের প্রতি আকর্ষিত হয়ে পড়লো। তাই ভর্তি হয়ে গেলেন কানাইঘাটের বর্তমান মাদ্রাসায় যার তখনকার নাম ছিলো, “কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা”। এখানে তিনি দীর্ঘ ৭ বছর লেখাপড়া করেন। ইসলামিয়া মাদ্রাসা থেকে ফারিগ হয়ে তিনি শিক্ষক হিসাবে নিকটস্থ লালার চক প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। কিন্তু এখানে শিক্ষকতায় বেশীদিন মন বসলো না মুশাহিদ সাহেবের। জ্ঞানের প্রচ- পিপাসা তাকে শীঘ্রই দূরদেশে নিয়ে গেল উচ্চ শিক্ষার্জনের অন্বেষায়। প্রথমে তিনি ভারতের রামপুর আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। এখানে হিকমাত, ফালাসিফা, মানতিক ইত্যাদি বিষয়ে উচ্চতর অধ্যয়ন শেষে ইলমে হাদীসের উপর আরোও জ্ঞানার্জনের উদ্দেশে মিরাটে চলে যান। দীর্ঘ দু'বছর এখানে অধ্যয়ন শেষে স্বীয় উত্তাদ হযরত মাওলানা মাসীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এর নির্দেশে কাফিয়া কিতাবের একটি ব্যাখ্যাগ্রন্থ ইজাহুল মাতালিব" এবং আরো ১৬
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।