আল-ফুরকান হুরাইরা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, হযরত আইশা সিদ্দীকা রাদ্দিআল্লাহু আনহার কাছে হযরত মুয়াওয়িয়া অথবা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়িরের পক্ষ থেকে এক লক্ষ মুদ্রা আসতো। কিন্তু তিনি সূর্যাস্তের পূর্বেই তা খায়রাত করে দিতেন। ইফতারের সময় কোন খাবারই থাকতো না। (তাবাকাতে ইবনে সা'দ) ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পানির জন্য হাহাকার করছেন। যখন তাঁর কাছে পানি নিয়ে আসা হলো, তখন পাশে আরেকজন হাহাকারকারী পিপাসু মুজাহিদের দিকে ইঙ্গিত করে বলতেন, তাঁকে আগে পান করাও। যখন তাঁর কাছে নিয়ে যাওয়া হতো তিনিও তৃতীয় আরেক পিপাসুর দিকে ইঙ্গিত করে বলতেন, তাঁকে আগে পান করাও। সারকথা, এভাবেই সবাই পানি পান না করে শাহাদাতের সুধা পান করলেন। (নুসবুর রায়া) সুনানে তিরমিযির এক বর্ণনায় আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “মানবসমাজের মধ্যে আমিই হলাম সর্বাধিক দানশীল। আমার পরে এ লোকই হলো সবচেয়ে বড় দানবীর যে আমার জ্ঞানের শিক্ষা দেয় ও তা প্রচার করে।” হে আল্লাহ! অধমের এই লেখনী কবুল করো। আমার জন্য এবং তোমার অন্যান্য অপরাপর বান্দাদের জন্য এটাকে মুক্তির মাধ্যম বানিয়ে দাও। আ- মিন, ইয়া রাব্বাল আলামীন।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।