আল-ফুরকান সমস্ত মানব সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ দানশীল। নুবুওয়াতপূর্ব জীবনচরিতে আমরা হযরত খাদীজা রাদিআল্লাহু আনহার মুখ থেকেও এ কথার ভাষ্য একটু আগে বর্ণনা করেছি। কাসিদায়ে লামিয়া অধ্যয়ন করলে আবু তালিবেরও ভাষ্য আমরা জানতে পারি। এখানে একটি পংক্তি উল্লেখ করা যাচ্ছে, 0৫21 ০1১১৩ ৯৯৯০৮ 0 0৬ * এগ 7৩৯ ৪-০০৪ -“তিনি লাল বর্ণময় সাদা চেহারাসম্পন্ন ছিলেন, তাঁর জ্যোতির্ময় মুখমণ্ডল সামনে নিয়ে প্রার্থনা করলে করুণার বারিধারা বর্ষণ হতো। তিনি ইয়াতীমদের লালন-পালন করতেন। বিধবা নারীদের সসম্মানে জীবন ধারণের জন্য ব্যবস্থা করতেন।” তাঁর নুবুওয়াতপরবর্তী জীবনচরিত সমস্ত মুসলমানদের জানা আছে। তিনি যদি অতুলনীয় ত্যাগ-কুরবানী এবং ইসারের দৃষ্টান্ত না রাখতেন, তবে তো পৃথিবীতে এক আল্লাহর উপাসনা হতো না। না তওহীদের উচ্চারণকারী কেউ থাকতো। আর না আমরা মাহবুবে হাকিকীর সন্ধান পেতাম। আমরা তো প্রকৃত জীবনের জ্ঞানই রাখতাম না। জীবনপথের আলোর দিশারী ওহির সন্ধান পেতাম না। না কোথাও এর চর্চা হতো। আর না থাকতো মসজিদ-মাদ্রাসার অস্তিত্ব। তাঁর সাহাবায়ে কিরামের ত্যাগ-কুরবানী ও ইসারের চর্চা তাঁর সাথেই হচ্ছিলো। এখানে তাঁদের জীবন থেকে আর্থিক বদান্যতা ও ইসারের ছু-চারটে ঘটনা উল্লেখ করছি। আনসার সাহাবীগণ মুহাজিরদের সাথে ইসারের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা হাদীসের কিতাবাদিতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কুরআনে কারীমে আছে: -“সংকীর্ণতা থাকা সত্তেও তারা নিজেদের উপর প্রাধান্য দিতেন।” (হাশর (৯): ৫৯) অতি প্রয়োজন থাকা সত্তেও আনসারী সাহাবীরা নিজেদের উপর মুহাজির ভাইদের প্রাধান্য দিতেন। সুফফা মাদ্রাসার এক শিক্ষার্থীকে নিজের ক্ষুধার্ত পরিবার- পরিজনের সামনে একজন আনসারী সাহাবী যে আপ্যায়ন করিয়েছিলেন, এটা হাদীস গ্রন্থাদির এক সুপ্রসিদ্ধ ঘটনা। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবু ১৫৭
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।