আল-ফুরকান কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিশেষ খলিফা, তাঁর চিন্তা ও ফিকিরের এক প্রতিচ্ছবি হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জীর তাগিদ ও গীড়াপীড়িতে “আল-ফুরকান” অনুবাদের কাজ দ্রুত হচ্ছিল। অনেক অসুবিধা ও ঝামেলা সত্তেও আমাদের কাজ গতিহারা হয়নি, থেমে যায়নি। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা । জামেয়া দারুসসালাম, সিলেট এর খাদিমুল হাদীস হযরাতুল উত্তায মুহতারাম মাওলানা যাকারিয়া দামাত বারাকাতুহুম এর কাছে আমি চিরখণী। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি গ্রন্থখানি পাঠ করেছেন। বেশ মনোযোগ দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। আল্লামা মুশাহিদ রাহিমানুল্লাহর স্লেহধন্য ব্যক্তিত্ব, জামেয়া দারুসসালাম এর উত্তাযুল হাদীস, মুহতারাম উত্তায মাওলানা মাহবুবুর রহমান মুবারকপুরী এবং জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মুহতারাম উত্তায মাওলানা ওলিউর রাহমান দামাত বারাকাতুহুমকে আমি সময় সময় অনুবাদ সম্পর্কে অবহিত করি। তারা আমাকে প্রেরণা ও হিম্মত যুগিয়েছেন। আসলে আমার মুহতারাম আসাতিযা ও মাশায়েখের সন্পেহ নেগরানি এবং দুয়ার বদৌলতেই কলম হাতে নেওয়ার সুযোগ পেয়েছি। আজীবন যেনো মাথার উপর তাদের ছুয়া থাকে এটাই অন্তরের আকুল কামনা। প্রার্থনা করি হে আল্লাহ! আপনি তাদেরকে ইহ-পরকালে পুরস্কৃত করুন, জাযায়ে খায়র দান করুন। হে আল্লাহ! আল্লামা মুশাহিদ রাহিমাহুল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা গোটা মুসলিম উম্মাহকে উপকৃত করুন। আমীন। তালিবে দু'আ সৈয়দ মাহমুদুল হাসান ৭ শা"বান ১৪৩২ হিজরী।
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।