আল-ফুরকন সীমিত পাথেয় নিয়ে এক অসীম পথের যাত্রা। অসুন্দর অসংগতি যে থাকবে তা স্বীকার করি অকুণ্ঠে। (৪) গ্রন্থকার বিভিন্ন প্রসঙ্গে ইমাম গাযালী, আল্লামা যুবায়দি, হাফিয ইবনে তাইমিয়া, হাফিয ইবনে কায়্যিম, হাফিয ইবনে কাছির এবং আল্লামা আলুসি বাগদাদী রাহিমাহুমুল্লাহর অভিমত ও বক্তব্য তুলে ধরেছেন। আরবী ভাষার উচ্চাঙ্গের সাহিত্যে উন্নীত তাদের এসব অভিমত আমাদের জন্য মণিমুক্তা। কুড়ানো মানিক। তাই এগুলোর অনুবাদে আমাদের কোন কার্পণ্যবোধ হয় নি। বিশেষ করে ইমাম গায্যালী বস্তুবাদে বিক্ষত মুসলিম সমাজকে ইসলামী চরিত্র দর্শনের পথে ফিরে আসার যে আহ্বান করেছিলেন, সেই অহ্বানটি ফুটে উঠেছে “আল-ফুরকানে' দরদময় ভাষায়। নতুন ভঙ্গিমায়। নিষ্ঠাপূর্ণ হৃদয় নিংড়ানো আবেদনে । “'আল-ফুরকান” হচ্ছে আত্মশুদ্ধি চর্চার একটি প্রামাণ্য গ্রন্থ। এই প্রামাণ্যতা যেন ভাষান্তরে হারিয়ে না যায় সে জন্য মূল গ্রন্থের সাথে বারবার অনুবাদটি মিলিয়ে দেখি। প্রসঙ্গক্রমে বলতে চাই ইসলাহে নাফছের জন্য কেবল বই পুস্তক অধ্যয়ন যথেষ্ট নয়। বরং এর জন্য প্রয়োজন হক্কানী উলামা ও রাব্বানী মাশাইখের সুহবত ও সান্লিধ্যের। প্রয়োজন তাঁদের ইরশাদ ও দিকনির্দেশনার। আল্লামা মুশাহিদ রাহিমাহুল্লাহ একজন মনোনিবেশী পাঠকের মানসে এ সত্য বিষয়টি তুলে ধরেন অত্যন্ত প্রজ্ঞা ও যুক্তির সাথে। সমকালীন উলামায়ে কিরাম আল-ফুরকানের যে ভূয়সী প্রশংসা করেছেন সামান্য একটু এখানে উল্লেখ করতে চাই। সিলেট আলিয়ার প্রখ্যাত শায়খুল হাদীস মাওলানা হুসাইন রাহিমাহুল্লাহ বলেন “ইহসান ও তাসাওউফ অধ্যায়ে 'আল-ফুরকান” হচ্ছে আল্লামা মুশাহিদের এক ইজতিহাদী কর্ম। ইহসান শাস্ত্রে তাঁকে একজন মুজতাহিদ বলাই যুৎসই।' সম্পর্কে বড় বড় গ্রন্থাদিতে যা বলা হয়েছে তা সবই আল-ফুরকানে এসে গেছে। একজন সালিক ও আত্মশুদ্ধি চর্চাকারীর জন্য আল-ফুরকান অধ্যয়নই যথেষ্ট। আর এজন্যই অত্যন্ত যত্তের সাথে গ্রন্থখানি আমি দেওবন্দের কুতুবখানায় রেখেছি।” উল্লেখিত তথ্য দারুল উলুম কানাইঘাটের শায়খুল হাদীস মাওলানা অলিমুদ্দীন দুর্লভপুরীর কাছ থেকে জানতে পারি। গত ২৩-০৫-২০১১ আমরা দারুল উলুম কানাইঘাটে তাঁর সাথে সাক্ষাৎ করি। তিনি আল্লামা মুশাহিদ রাহিমাহুল্লাহর খুবই কাছের শাগরিদ। অত্যন্ত খুশী হয়ে তিনি বলেন “আল-ফুরকানের বাংলা ভাষান্তর আমার দীর্ঘ দিনের স্বপ্নু। আপনারা একাজে এগিয়ে এসে একটি এতিহাসিক দায়িত্ব সম্পাদন করেছেন।” এ দিনই আমরা গ্রন্থকারের সুযোগ্য পুত্র মাওলানা জামিল সাহেবের সাথে তাঁর নিজ বাড়িতে সাক্ষাৎ করি। তিনিও আল-ফুরকান ভাষান্তরের সংবাদ শুনে বেশ তৃপ্তিবোধ করেন। তাঁর কাছ থেকে জানতে পারি তিনি হযরতের অন্যান্য গ্রন্থ প্রকাশনায় নিরলস চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ পাক তাঁর এই উদ্যোগ কবুল করুন। ১৪
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।