আল-ফুরকান -“হালাল ও হারামের ব্যাখ্যা শরীয়তে খুবই পরিষ্কার। এতদুভয়ের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে- এগুলোর হালাল-হারাম নিয়ে সংশয় আছে। যে নিজেকে সংশয় থেকে বাঁচাতে পারলো সে তার দ্বীনকে পরিষ্কার রাখলো।” [সহীহ বুখারী (৫০) ইত্যাদি] সন্দেহযুক্ত বিষয় কথাটির অনেক অর্থ আছে: ১. যেখানে হালাল ও হারামের প্রমাণাদি সাংঘর্ষিক থাকে। যেমন বায়-বিল-ওয়াফা। (স্বাভাবিকভাবে যদি করয নিয়ে কেউ করযদাতাকে কোন কিছু বন্ধক দেয় তখন এ থেকে করযদাতা কোন প্রকার ফায়দা গ্রহণ করতে পারবেনা। এক্ষেত্রে একটি কৌশল হলো খণগ্রহীতা এই বন্ধকটি করযদাতার নিকট বিক্রি করে দেবে। এতে করে খণদাতা বন্ধক থেকে ফায়দা নিতে পারবেন। এটাকে বলে “বায় বিল ওফা”। যেহেতু এখানে ব্যবসা হচ্ছে তাই এ পদ্ধতি জায়য। অন্যদিকে যেহেতু এটা একটি কৌশল, মূলত ব্যবসা উদ্দেশ্য নয়, এজন্য তা সন্দেহ মুক্তও নয়। (শামী) -অনুবাদক) ২. যে ক্ষেত্রে মুজতাহিদগণের মধ্যে মতানৈক্য আছে। ৩. এমন বৈধ কাজ যা হারাম কিংবা মাকরুহ হওয়ার আশঙ্কা থাকে। মাল ব্যয় করার ক্ষেত্রে শরীয়তের আহকাম মেনে চলার অর্থ হলো: মালের শরঈ হাক যেমন, যাকাত, ফিতরা, কুরবানী এবং হজ্জ ইত্যাদি ইখলাস ও আল্লাহর মুহাব্বাতের সঙ্গে আদায় করা। নিজের এবং পরিবার পরিজনের হক আদায়ে ইসরাফ ও কার্পণ্য না করা। যেমন খাওয়া-দাওয়া, কাপড়-চোপড় এবং বাড়ি-ঘরের ক্ষেত্রে কোন প্রকার ইসরাফ এবং কার্পণ্য ছাড়াই ব্যয় করা। যেসব হাদীসে এই কর্মের প্রতি উৎসাহ এসেছে এসব অন্তরে সর্বদা উপস্থিত রাখা এবং ইখলাসের সাথে ব্যয় করা। বিধবা, ইয়াতীম, ফকীর, মিসকিন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, মেহমান এবং মুসাফিরদের প্রয়োজন সমাধানে সাধ্যানুযায়ী প্রাণখুলে দান করা। এ সম্পর্কিত আয়াত ও হাদীস সব সময় স্মরণ করা এবং ইখলাসের চর্চা করা। ইসলামের হিফাজত, তাবলীগ ও ইশাআতের জন্য পূর্ণ ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে রিক্তহস্তে মাল খরচ করা। বরং এটাই যেনো অর্থোপার্জনের উদ্দেশ্য হয়ে যায়। তা-ই ছিলো হাযারাত সাহাবায়ে কিরাম রিছওয়ানুল্লাহি আলাইহিম আজমাঈনের আদর্শ। যে কাজে অর্থব্যয়ে শরীয়তের কোন অনুমতি নেই তা-তে ব্যয় করাটাই হলো ইসরাফ তথা অপব্যয়। সুতরাং তা থেকে বেঁচে থাকতে হবে। টীকা: উল্লেখিত ক্ষেত্রে কোন চিন্তা-ফিকির ছাড়া অর্থ ব্যয় করাকেই বলে সাখাওয়াত। আর ব্যয় না করা বা মানসিক কষ্ট নিয়ে ব্যয় করাকে বলে বুখল। সর্বোত্তম সাখাওয়াত হচ্ছে ইসার- অর্থাৎ নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, ১৩৯
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।